বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার গাড়ি বহরে হামলায় বদলে গেল নির্বাচনী হাওয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৫

khaleda-attack_252378-400x247

বিশেষ প্রতিনিধিঃ

খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় মাঠে নামার পর থেকেই এই হাওয়া বদলের ঘটনা ঘটেছে। পুলিশের একটি জরিপে এমন তথ্য উঠেছে বলে জানিয়েছে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল শীর্ষ নিউজ। জরিপে দেখা গেছে, নানা প্রতিকূলতার মধ্যেও ৩ সিটি নির্বাচনে ২০ দল সমর্থিত মেয়র প্রার্থীরা কিছুটা এগিয়ে গেছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়া ভোটের মাঠে নামার পর পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে শুরু করেছে। তবে পুলিশের এই জরিপের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো জমা দেওয়া হয়নি।

ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে পুলিশের করা একটি জরিপের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ঢাকার দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের প্রথম দিকে ২০ দল সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা ছিল। উত্তরে আনিসুল হকও বিএনপির প্রার্থীর চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিলেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় মাঠে নামা এবং বিশেষ করে তার গাড়িবহরে হামলার ঘটনার পর থেকে হিসাব-নিকাশ অনেকটাই পাল্টে গেছে। ঢাকা উত্তর-দক্ষিণে এখন ২০ দল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জরিপের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে।

অপরদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাসির উদ্দিন ২০ দল সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম থেকে অনেক পিছিয়ে আছেন বলেও জরিপে বেরিয়ে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি