স্টাফ রিপোর্টারঃ
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিবিসি বাংলার ফেইসবুক পাতায় পাঠকরা বিভিন্ন মন্তব্য করেছেন। সেখান থেকে কয়েকজন পাঠকের মন্তব্য তুলে ধরা হলোÑ
মুশফিকা জান্নাত নামে এক পাঠক মন্তব্য করেছেন, ‘এখন থেকে ভোট শব্দটির পরিবর্তীত শব্দ বোট। আর বোট শব্দের অর্থ নৌকা। আর নৌকা মানেই আওয়ামী লীগ।’
শাহাবুদ্দিন নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘মন খারাপ হলেই বিটিভি দেখি। কারণ, বিটিভি পৃথিবীর একমাত্র চ্যানেল যেখানে নেগেটিভ কিছু নেই। তাছাড়া বিটিভি স্ট্রোকের ঝুঁকি কমায়। তাই আজও পৃথিবীর একমাত্র বিশ্বস্ত মিডিয়া বিটিভির খবরে দেখলাম, উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে সিটি নির্বাচন সম্পন্ন।’
গোলাম মোর্তজা ইবনে আজিজ মন্তব্য করেছেন, ‘রসিকতা শুধু সরকারই করে না আন্তর্জাতিক সম্প্রদায়ও যথেষ্ট সরেস। তারা চোরের কাছে তার চুরির সুষ্ঠু তদন্ত দাবি করে। ফিলিং ফানি।’
রাইহান ভুইয়া মন্তব্য করেছেন, ‘যারা বলবে এটা সুস্থ নির্বাচন তারা অসুস্থ।’
জেএম আসলাম মন্তব্য করেছেন, ‘গণতন্ত্র বলে কিছুই নেই, আছে নেতাতন্ত্র। জনগণের কথার কোনো মূল্য নেই।’
























































