বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্র সরকারের ২ কর্মকর্তা আসছেন ঢাকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৫

Nisaodise_736286355ryi1
স্টাফ রিপোর্টারঃ
সরকারের সাথে এক দ্বি-পাক্ষিক বৈঠক করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আসছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ অংশিদারিত্বমূলক দ্বি-পাক্ষিক সংলাপে অংশ নিতে ঢাকায় আসছেন তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুক্রবার সংলাপটি অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণলয় সূত্রে জানা গেছে।

মার্কির সরকারের এই কর্মকর্তারা বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার বাইরেও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি