সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন অতিথির অপেক্ষায় ব্রিটিশ রাজপরিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৫

 

royal-baby-duchess-parjing-restrictions-main

মুনজের আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য : ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পত্তি এখন প্রহর গুনছেন তাদের দ্বিতীয় সন্তানের মুখ দেখার। ইতিমধ্যেই কেটকে ভর্তি করা হয়েছে পেডিংটনের সেন্ট মেরি হাসপাতালে। ইতোমধ্যেই রাজপরিবারের নতুন এ সদস্যের আগমনের আগাম বার্তায় হাসপাতালটির বাইরে গাড়ি পার্কিংয়ের রেস্টিকশন পরবর্তী পাচঁ দিনের জন্য বর্ধিত করা হয়েছে।

কেটের হাসপাতালে ভর্তির খবরে বুধবার দুপুর থেকেই হাসপাতালের আশেপাশে ভীড় বাড়তে থাকে ভক্তদের। আর মানুষের এমন ভালবাসায় সাড়া দিয়ে হাসপাতালের বাইরে অপেক্ষমানদের জন্য বিশেষ সাজে সজ্জিত কেক পাঠিয়েছেন অনাগত সন্তানের পিতা প্রিন্স উইলিয়াম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি