বৃহস্পতিবার,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


ওবামার বিউটিফুল ডে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৫

maxresdefault2

আন্র্তজাতিক ডেস্ক: দুপুরের ওয়াশিংটনে মেঘাচ্ছন্ন আকাশ, তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। কালো টাই, সাদা শার্ট পরে রাস্তায় হাঁটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শীতের দীর্ঘ সময় শেষে ওয়াশিংটনের রাস্তায় সাধারণ মানুষের মতো ঘুরে বেড়িয়েছেন ওবামা। হোয়াইট হাউজের উত্তর-পশ্চিম গেট দিয়ে রাস্তায় বের হয়ে আশপাশের বাগান ও লেক ঘুরে দেখেন। এ সময় ওবামার সাথে ছিলেন ২০১৫ সালের জাতীয় অধ্যাপক শাহানা পিপাল ও হোয়াইট হাউজের চিফ স্টাফ ডেনিস ম্যাকডোনা।

হোয়াইট হাউজের নিকটবর্তী লাফাইয়াত্তা পার্ক ঘুরার সময় ওবামা টিইজম নামে একটি চায়ের স্টলে থামেন। টি স্টলে উপস্থিতরা ওবামাকে দেখে হাত নাড়ান। প্রেসিডেন্টের আগমনকে অভিবাদন জানান টি স্টলের সকল উপস্থিত জনতা। এ সময় ওবামা বলেন, ‘তোমাদের সাথে দেখা করে ভাল লাগছে। আমি ওয়াশিংটনের রাস্তায় হাঁটাটি খুবই উপভোগ করছি, সত্যিই অসাধারণ।’

একটু পরে ওবামা আরেকটি দোকানে প্রবেশ করে নিজের হাতে বাদামি রঙ্গের একটি পেপার নিয়ে কফিসহ বিভিন্ন খাদ্য সমাগ্রী নেন। এরপর দোকান থেকে বের হয়ে বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটান ওবামা এবং তাদের সাথে বসে ছবি তোলেন। বাচ্চাদের আনন্দ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি