বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাতের আঁধারে জিয়ার সমাধিতে ভাঙচুর


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৫

image_125599_0

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ভাঙচুর করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

বুধবার রাতের আঁধারে  জাতীয় সংসদসংলগ্ন চন্দ্রিমা উদ্যানের জিয়ার সমাধিতে এই ভাঙচুরের ঘটনা ঘটে।  তবে কে বা কারা ভাঙচুর করেছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে সমাধিতে গিয়ে দেখা যায়, জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশের গোল চত্বরের ৯টি প্লেট ভেঙ ফেলা হয়েছে। এর মধ্যে চারটি প্লেট দুর্বৃত্তরা নিয়ে গেছে এবং ৫টি প্লেট ফেলে গেছে
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, “গতকাল রাতে একদল দুর্বৃত্ত জিয়ার মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।  এতে সমাধির বেশ কিছু মার্বেল ভেঙে গেছে।” তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

শায়রুল কবির জানান, ভাঙচুরের খবর পেয়ে বিএনপির নেতারা জিয়ার সমাধিতে গেছন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি