শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সফটওয়্যার ডেভেলপমেন্টে হাতে কলমে প্রশিক্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৫

soft

ডেস্ক রিপোর্টঃ

সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথডোলজি নিয়ে দেশে প্রথমবার ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। আইটি কনসালটেন্সি প্রতিষ্ঠান এমআইএসের সহযোগিতায় ১২ জুন দিনব্যাপী কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি’র (ডিআইআইটি) নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, কনফারেন্স কমিটির সমন্বয়কারী অধ্যাপক সরোয়ার হোসেন মোল্লা, এজাইল বিষেশজ্ঞ মাহমুদুর রহমান প্রমুখ।

মোহাম্মদ নূরুজ্জামন বলেন, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে গতিশীল করতে ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি সব সময় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর মেথডোলজী ‘এজাইল’ ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে একটি ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কনফারেন্সে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ দেশি-বিদেশি বিশেষজ্ঞগণ বক্তৃতা করবেন। এছাড়া এজাইল মেথডোলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়ার জন্য উপস্থিত থাকবেন বাংলাদেশসহ মালয়েশিয়া ও ভারত থেকে আগত বিভিন্ন এজাইল বিশেষজ্ঞগণ।

কনফারেন্সে ৩ শতাধিক সফটওয়্যার ডেভেলপার, টেষ্টার, ডিজাইনার, আর্কিটেকচার, প্রজেক্ট ম্যানেজারসহ বিভিন্ন আইটি গবেষকরা অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশনের সুযোগ পাবেন।

কনফারেন্সে অংশ নেয়ার জন্য রেজিষ্ট্রশন করতে হবে। যেকোনো পেশাজীবী এতে অংশ নিতে পারবে। পেশাজীবীদের জন্য রেজিস্টেশন ফি ২ হাজার ৫০০টাকা এবং ছাত্রদের জন্য ২ হাজার টাকা।

রেজিস্টেশনের জন্য www.agilebangladesh.net এই ওয়েব সাইট থেকে ফরম সংগ্রহ করা যাবে । এছাড়া, ডিআইআইটি’র অফিসে গিয়েও রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশেন চলবে ১ মে থেকে ৩০ মে ২০১৫ পর্যন্ত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি