শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকায় শেষ হলো ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিট


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০১৫

 

প্রেস রিলিজঃ
দেশের উন্নয়নে আইসিটি খাতে বিনিয়োগ এবং মোবাইল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল সেবা পরিচালনা করার জোড়ালো প্রতিশ্রুতির মধ্যে দিয়ে ঢাকায় দিনব্যাপী ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিট সমাপ্ত হয়েছে।
র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এই সামিট এ স্থানীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারক, বিনিয়োগকারী এবং আইসিটি শিল্পের নেতৃবৃন্দ অংশ নেন।
মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ প্রধান অতিথি হিসেবে সামিট উদ্বোধন করেন। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।
গত ছয় বছরে সরকারের অর্জিত সাফল্যের কথ বলতে গিয়ে সজীব ওয়াজেদ তার উদ্বোধনী ভাষণে বলেন,” হেনরি কিসিংগার এর কল্পিত তলাবিহীন ঝুড়ির বদলে বাংলাদেশকে এখন ১১টি উদীয়মান দেশের একটি এবং তৃতীয় দ্রুততম অর্থনেতিক প্রবৃদ্ধির দেশ হিসেবে বিবেচনা করা হয়।”
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আরো জানান যে ইন্টারনেট ব্যবহার ২০০৮ সালের ০.৪% থেকে ২০১৪ সালে ২৯% এ উন্নীত হয়েছে। সরকার তার বিভিন্ন সেবা সহজী করনের উদ্যোগ নিয়েছে এবং অধিকতর দক্ষ করেছে। তিনি দেশে ইন্টারনেট বিস্তারে মোবাইল অপারেটরদের ভূমিকার স্বীকৃতি দেন এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তি ৪জি, এলটিই বা ৫জি প্রচলনের জন্য প্রযুক্তি নিরপেক্ষতা চালুর প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন যে বাংলাদেশে ব্রডব্যান্ডের সর্বনিম্ন গতি ৫ এমবিপিএস করার জন্য অ্যামটবের সাথে তিনি আলোচনা করছেন।
সরকারের ভিশন ২০২১ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী এই সময়োচিত আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন যে সরকার ইতোমধ্যেই জাতীয় টেলিকম নীতি হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে। তিনি,”দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে একটি ধারাবাহিক ও স্বচ্ছ রেগুলেটরী ব্যবস্থাপনার” প্রয়োজনীয়তা স্বীকার করেন।
প্রতিমন্ত্রী আরো বলেন যে সরকার ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধিতে সরকারি বেসরকারি সহযোগিতায় (পিপিপি) বিশেষ কর্মসূচী গ্রহণ করতে আগ্রহী।
বাংলাদেশের প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি খাতে বড় বিনিয়োগকারী এবং বৈশ্বিক কোম্পানিগুলির প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন, এদের মধ্যে ছিলেন, টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও জন ফ্রেডরিক বাকসাস, হুয়াওয়েই এর ক্যারিয়ার নেটওয়ার্ক বিজনেস গ্রুপ এর প্রেসিডেন্ট জৌ ঝিলেই, একসেঞ্চার এর সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর এশিয়া প্যাসেফিক কমিউনিকেশনস জিউসেপ জানেলি, গুগুল সাউথ এশিয়া এমার্জিং মার্কেট এর প্রধান সামি কিজিলবাশ এবং শামীম আহসান, সভাপতি, বেসিস।
সম্মেলনের অন্যতম আয়োজকের প্রতিনিধিত্বকারী টেলিনর সিইও বাকসাস বাংলাদেশের বিষয়ে টেলিনর এর দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির কথা পূণর্ব্যাক্ত করেন।
তার দৃষ্টিতে আইসিটির প্রভাব খুবই শক্তিশালী এবং বাংলাদেশের মতো দেশগুলো স্থানীয় চাহিদা মেটাতে বিভিন্ন সেবা তৈরি এবং আন্তর্জাতিক বাজারের জন্য সেবা তৈরির জন্য মানব সম্পদ তৈরির মাধ্যমে আইসিটির ব্যবহার করতে পারে।
তরুনদেরকে ডিজিটাল যুগের চালিকা শক্তি অবিহিত করে তিনি বলেন যে আগামীতে তরুণরাই উন্নয়নের গতি প্রকৃতি নির্ধারণ করবে। তিনি আরো বলেন যে ডিজিটাল বাংলাদেশের অনেক সুবিধাই মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর করবে। তবে ৩জিবা ৪জির জন্য স্পেকট্রাম একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এইসব প্রযুক্তির বিস্তারে স্পেকট্রামের গুরুত্ব অনেক।
দ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতার প্রেক্ষিতে এই সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে বলতে গিয়ে গ্রামীণফোনের সিইও রাজিব শেঠি বলেন “গ্রামীণফোনের ইন্টারনেট ফর অল লক্ষ্য আজ অধিকাংশ বক্তা যে বক্তব্য রেখেছেন তার সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশের জাতীয় উন্নয়ন এবং টেলিযোগাযোগ খাতের ভবিষ্যত একে অপরের সাথে অঙ্গাঙ্গীনভাবে জড়িত কারণ তারা একে অন্যের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।”
বিভিন্ন বৈশ্বিক উদাহরণ দেখিয়ে গ্রামীণফোন সিইও বলেন, “মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সাবর্জনীন ডাটা ব্যবহারের সুযোগ সরকারি সেবা প্রদান এবং তথ্য সংগ্রহের কাজকে অবিশ্বাস্য রকম সুলভ এবং সবার কাছে পৌছে দেয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে।”
দিনের আলোচনার সারসংক্ষেপ হিসেবে আইসিটি প্রতিমন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশ গড়তে বেসরকারি খাতের সাথে সরকারের সহযোগিতা গড়তে নেয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে এই বিনিয়োগ সম্মেলন অন্যতম।
টেলিনর গ্রুপ, অ্যাকসেঞ্চার ও বেসিস, ডাক টেলিযোগাযোগ এবং আইটি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের সহায়তায় ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি