বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০১৫

 

Road_Accident_5_741176434

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার লাকসাম উপজেলার বাতাবাড়িয়া এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে এ দুঘর্টনা ঘটে। রফিকুল লাকসাম উপজেলার বাতাবাড়িয়া এলাকার বাসিন্দা।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন   জানান, লাকসাম উপজেলার বাতাবাড়িয়া এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে চালক রফিকুল ঘটনাস্থলেই মারা যান।

এতে আরও দুই যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাক চালককে পুলিশ আটক করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি