আজিজুর রহমানঃ
কুমিল্লার বরুড়া উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার শাকপুর ইউনিয়নের কাছিয়াপুকুরিয়া গ্রামে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের মৃত আবদুল মালেকের স্ত্রী ফয়জুন্নেছা (৬০) ও তার ছেলে মহসিন মিয়া (৪০) । আহত হয়েছেন নাতি রবিউল আলম (১০)। আহত রবিউল বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে লড়ছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, মৃত আবদুল মালেকের স্ত্রী ফয়জুন্নেছা (৬০), তার ছেলে মহসিন মিয়া (৪০) ও নাতী রবিউল আলম (১০) বাড়ীর পাশের ধান ক্ষেতে ধান কাটতেছিল। হঠাৎ বজ্রপাতে পরিবারের ৩ সদস্য আহত হয়। তিনজনকে বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফয়জুন্নেছা ও মহসিন মিয়াকে মৃত ঘোষণা করে। শেষ রিপোর্ট লেখা পর্যন্ত রবিউল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক।



















































