শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দি উপজেলা নির্বাচনে এক প্লাটুন সেনা মোতায়েন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে এক প্লাটুন (৬০ জন) সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ৭ মে থেকে নির্বাচনের পরদিন ১০ মে পর্যন্ত সেনাবাহিনীর ৬টি সেকশন দাউদকান্দি নির্বাচনী এলাকায় স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও র‌্যাবের ৪টি টিম বিজিবি ২ প্লাটুন, গোয়েন্দা সংস্থা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

দাউদকান্দি উপজেলা নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং অফিসার বিভোর কুমার বিশ্বাস এই তথ্য জানান।

আগামী ৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি