শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির নির্বাচন বর্জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৫

VIVITAR DIGITAL CAMERA
ইমতিয়াজ আহমেদ জিতুঃ

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে উপজেলা বিএনপি নির্বাচন বর্জন করেছে।
আজ শনিবার সকাল ৮টা থেকে কুমিল্লা দাউদকান্দি উপজেলা নির্র্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দুপুর সাড়ে ১২ টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জন করে।

সাংবাদিক সম্মেলনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী আবুল হাসেমের প্রধান এজেন্ট মাসুম রেজা মিন্টু বলেন, নির্বাচনে প্রশাসনে সহযোগিতায় ব্যাপক কারচুপি হয়েছে। ভোট শুরু হওয়ার আগেই আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। ভোট কেন্দ্র দখল করে নিয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা । ভোটারদের হুমকি প্রদান করায় কেউ ভোট দিতে যাচ্ছে না। আ’লীগের এজেন্টরাই ভোট দিচ্ছে। আমরা এ প্রহসনের নির্বাচন বর্জন করছি।
নির্বাচনে ৯৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩৮ হাজার ৫৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ও মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৮০৫ জন।
চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি