শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্যামসাং বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো “ট্রায়াঙ্গাল এয়ার কন্ডিশনার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০১৫

Samsung+Trangle+AC

প্রেস রিলিজঃ
স্যামসাং ইলেকট্রনিক্স অতি সম্প্রতি বাংলাদেশে নিয়ে এসেছে ট্রায়াঙ্গাল এয়ার কন্ডিশনার। আকর্ষণীয় ত্রিভূজ ডিজাইনের এই ট্রায়াঙ্গাল এসি প্রস্তুত করা হয়েছে চমৎকার শীতাতপ, স্বাচ্ছন্দ্য এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য। আরো বিস্তৃত নির্গমন, বহি:গমন ও বড় আকারের ফ্যান এবং কমপ্যাক্ট বহি:ভাগ সহ অভিনব ডিজাইন মানসম্মত শীতাতপ অভিজ্ঞতা নিশ্চিত করে।
তিন ধরনের ক্ষমতাসম্পন্ন মডেলের এই ট্রায়াঙ্গাল এসি গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে নিয়ে আসা হয়েছে। ৫ বছরের ওয়ারেন্টি সহ ১ টন (এআর১২জেসিএসএনএডব্লিউকে২আরজি) এর মূল্য ৬১,৯০০ টাকা, ১.৫ টন (এআর১৮জেসিএসএনএডব্লিউকে২আরজি) এর মূল্য ৮১,৯০০ টাকা এবং ২ টন (এআর২৪জেসিএসএনএডব্লিউকে২আরজি) এর মূল্য ৯২,২০০ টাকা।
এই সম্পর্কে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সি এস মুন বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে অভিনব প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আরো উন্নত অভিজ্ঞতা প্রদান করা। গ্রাহকদের কথা মাথায় রেখে এর অভিনব ডিজাইন করা হয়েছে ও শীতাতপ নিয়ন্ত্রনের ক্ষমতা গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। আমরা নিশ্চিত যে এই এয়ার কন্ডিশনার গ্রাহকদের মন জয় করবে এবং বাংলাদেশের বাজারে আমাদের অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে।”

ফ্লো পরিবর্তনকারী ডিজাইন
কার্যকরি কার্যক্ষমতা নিশ্চিত করতে বিস্তৃত নির্গমন, বহি:গমন ও বড় আকারের ফ্যান এবং ৫৪% বড় ব্লেড সহ এর ত্রিভূজাকৃতির অভিনব ডিজাইন আরো দ্রুত, বিস্তৃত এবং দূরবর্তী শীতাতপ নিয়ন্ত্রন নিশ্চিত করে।
এই নতুন প্রযুক্তি সবচেয়ে কম বিদ্যুৎ খরচ করে দীর্ঘ সময় ধরে ঠান্ডা আবহাওয়া ধরে রাখতে সহায়তা করে। এয়ার কন্ডিশনারের ফাস্ট কুল মোড ঘরকে দ্রুত ঠান্ডা করে। আর পছন্দের তাপমাত্রা ধরে রাখতে এটি স্বয়ংক্রিয়ভাবে কমফোর্ট কুল মোড এ পরিবর্তিত হয়। ব্যবহারকারীদের ঠান্ডার জন্য আলাদা করে তাপমাত্রা পরিবর্তন বা এয়ার কন্ডিশনার বন্ধ করতে হবে না।

বিদ্যুৎ সদ্ব্যবহারের জন্য ক্যাপাসিটি কন্ট্রোল
গ্রাহকদের এসি ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহন করার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়। স্যামসাং এর এয়ার কন্ডিশনার এর সিঙ্গেল ইউজার মোড এ কমপ্রেসর ক্যাপাসিটি কম ব্যবহৃত হয়, যার ফলে বিদ্যুৎ ব্যবহারও কম হয়, তবে শীতাতপ নিয়ন্ত্রনে কোন রকম পরিবর্তন হয় না। এর ফলে কোন রুমে একজন থাকলেও ব্যবহারকারীদের বিদ্যুতের অপচয় নিয়ে চিন্তা করতে হয় না।

ভাইরাস ডক্টর ও ইজি ফিল্টার
নতুন স্যামসাং এয়ার কন্ডিশনারে রয়েছে স্যামাসং এর বিশেষ ভাইরাস ডক্টর এবং ইজি ফিল্টার যা ধূলা, ক্ষতিকর বায়ুবাহিত জীবাণু, ৯৯.৭% ব্যাকটেরিয়া এবং চার ধরনের ভাইরাস, যেমন- এনওয়ানএইচওয়ান, দূর করে প্রথমত ফিল্টার এবং পরবর্তীতে ভাইরাস ডক্টরের এস-প্লাসমা আইওন প্রযুক্তির মাধ্যমে। সহজে রক্ষণবেক্ষনের জন্য ইজি ফিল্টার উপরে বসানো থাকে।

স্টাইলিশ ও স্মার্ট
ক্রিস্টাল গ্লস ও বিশেষভাবে কার্ভ করা ডিজাইনের ফলে স্যামসাং এর এয়ার কন্ডিশনারটি দেখতে অসাধারন। স্পোর্টস কারের মতো এর প্রতিটি অংশ ডুয়াল ইনসেইড এবং স্বচ্ছ উপাদানে তৈরি যা শুধু দেখতেই আকর্ষণীয় করে না, বাড়ির আবহের সাথে মানানসই করে তুলে।

সর্বোচ্চ সুবিধার জন্য স্মার্ট মনিটরিং
সার্ভিস ইঞ্জিনিয়ার ঠিক মতো এয়ার কন্ডিশনার ইন্সটল করতে পেরেছেন কিনা তা বোঝার জন্য রয়েছে স্মার্ট ইন্সটলেশন । এটি স্বয়ংক্রিয়ভাবে বের করে ফেলে কোন সমস্যা রয়েছে না কি।
স্মার্ট চেক স্বয়ংক্রিয়ভাবে সমস্যা চিহ্নিত করে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে সহজ সমাধান প্রদান করে যার ফলে ব্যবহারকারীরর সময় এবং খরচ সাশ্রয় হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি