শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফরিদগঞ্জ উপজেলা বিএনপি থেকে অব্যাহতি নিলেন এড. হুমায়ুন কবির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৫

 

শেখ ফয়সল দিপুঃ

চাদঁপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির দলীয় সকল পদ পদবী থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন এড. মোঃ হুমায়ুন কবির । গতকাল ১৭ মে তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তটি জানান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের কয়েকজন নেতাকর্মী জানান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাংসদ লায়ন হারুনের সাথে অভিমান করে তিনি দল থেকে অব্যাহতি নিয়েছেন। অনেকে মনে করছেন, দলে ত্যাগি নেতাদের প্রতি অবমূল্যায়নই এ অব্যাহতির মূল কারণ।
তবে এড. মোঃ হুমায়ুন কবির জানান, আমি দীর্ঘ ২০ বছর যাবত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার অর্ন্তভুক্তি হয়েছে শুনেছি। যেহেতু দীর্ঘ ২০ বছর দলীয় কাজে বেশি সময় দেওয়ার কারণে আমার পেশাগত কাজে, শারিরীক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমার আইন পেশা নিষ্ঠার সাথে পালনের সুবিধার্তে দলীয় সকল পদ পদবী থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। আজ থেকে উপজেলা বিএনপির কমিটির সাথে সম্পূর্ণ সর্ম্পক ছিন্ন করলাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে পদে থাকাকালিন সময়ে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি