বিশেষ প্রতিবেদন : কেমন আছেন? এর প্রতিউত্তর দেবার আগেই চোখের পাতায় নামে বৃষ্টির ফোটা। নিজেকে একটু সামলে জবাব এল আমি আছি মোটামুটি। আবেগকে ধরে রাখ যায়নি। এর পর একে অন্যের হাত ধরাধরি করেই কেঁদে ওঠেন বিএনপি নেতা সালাহ উদ্দিন ও তার স্ত্রী হাসিন আহমেদ। প্রিজন সেলের সামনে গিয়ে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ প্রথমেই কেমন আছেন আপনি জিজ্ঞেস করার পরেই এই দৃশ্যের আগমণ।
প্রায় দু’মিনিট ধরে আবেগময় কান্নাকাটি সামলে সালাউদ্দিন আহমেদ তার বাচ্চাদের খোঁজ খবর নেন। এর পর মামলার পদক্ষেপ কিভাবে নেয়া যায় ওই বিষয়ে গাইড লাইন দেন । স্ত্রীর সঙ্গে কথা বলা শেষে ভায়রার হাত ধরে আবেগতাড়িত হন সালাহউদ্দিন। বলেন, বিপদের সময় আপনি আমার সন্তানদের আগলে রেখেছেন। এ ঋণ আমি কখনো ভূলবো না। এসব কথা বলার সময়েই পুলিশের কর্মকর্তারা বেরিয়ে যাওয়ার জন্য তাড়া দিতে থাকেন। কারণ নির্ধারিত ১০ মিনিটের সময়সীমা তখন শেষ হয়ে যায়। হাসিনা আহমেদ সালাহউদ্দিনকে বলেন, কাল আবার আসবো ওই সময় আলাপ করা যাবে। এভাবেই হাসিনা আহমেদ বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে ছিলেন তার শুভানুধ্যায়ীরা।
ভারতের সময় সোমবার রাত আটটা ২০ মিনিটে শিলংয়ের সিভিল হাসপাতালে আসেন সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। এ সময় তার সঙ্গে বিএনপি’র সহ- দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিসহ কয়েক জন ছিলেন। হাসপাতালে এসেই তারা পুলিশের অনুমতি কক্ষে যান। এরপর ইউটিপি সেলে যান।
এ সময় কিছুটা দূরে দাড়িয়ে থাকা বিএনপি’র সহ- দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, ভাতিজা আ. করিম, জাপান প্রবাসী ক্যাপ্টেন রবিন কে জামান ও ভাগ্নের চোখও ছল ছল করে ওঠে।
























































