তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর ইউনিয়নের সরকারপুর গ্রামে বিদ্যুৎ শর্ট সার্কিটের আগুনে পুড়ে মারা গেছে মা হাসিনা বেগম (৩২) ও তার ৬ মাস বয়সী ছেলে শিশু ইয়াছিন ।
বুধবার (২০ মে) দুপুরে বিদুৎ শর্ট সার্কিট থেকে সৃষ্টি আগুনে পুড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত হাসিনা বেগম উপজেলার গৌরিপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের শাহজান সিকদারের স্ত্রী।
দাউদকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ ঘরে শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে তারা মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

















































