সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সময় হয়েছে বার্সা ছাড়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৫

hqdefault

স্পোর্টস ডেস্কঃ

শেষের গল্পটা তাহলে শুরুই হয়ে গেল? ১৮ বছর ধরে যে ক্লাবের আলো-বাতাস গায়ে মেখেছেন, সেটিকে বিদায় বলার সময় বোধ হয় এসে গেছে। বার্সেলোনা ছাড়ার গুঞ্জনটা শোনা গিয়েছিল গত বছরেই। কোচ লুইস এনরিকের অনুরোধে জাভি থেকে গিয়েছিলেন এই মৌসুমে। কিন্তু এবার মনে হচ্ছে, ৩৫ বছর বয়সী মিডফিল্ডারের কাতারের আল সাদে যোগ দেওয়াটা সময়ের ব্যাপারই। বার্সেলোনাও অনেক দিনের সারথিকে বিদায় দেওয়ার প্রস্তুতি সেরে রেখেছে বলেই জানাচ্ছে স্প্যানিশ প্রচারমাধ্যম।

f08fbf163938e602acdf76fb6f0ad891_large

জাভির বাবা হোয়াকিন ফার্নান্দেজ কাল স্প্যানিশ রেডিও স্টেশন কোপকে জানিয়েছেন, ‘বিদায় বলার মুহূর্তটা এসে গেছে।’ কাতারি ক্লাবের হয়ে জাভির নতুন ভূমিকার কথা জানিয়েছেন হোয়াকিন, ‘দারুণ সব প্রস্তাব পাওয়ায় সে খুবই খুশি। সেখানে সে শুধু খেলবেই না, ভবিষ্যৎ কোচ হিসেবেও নিজেকে তৈরি করবে। একটু বিশ্রামও নিতে পারবে।’

xavi_hernandez___wallpaper_by_nmhps3-d5ro3yj

এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগামীকাল সংবাদ সম্মেলনেই সেটা এসে যেতে পারে। সেটি হলে সামনের শনিবার দেপোর্তিভোর সঙ্গে ম্যাচটাই হবে ন্যু ক্যাম্পে জাভির শেষ লিগ ম্যাচ। তবে ন্যু ক্যাম্পে আরও একবার খেলার সুযোগ পেতে পারেন। ৩০ মে অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যে কোপা ডেল রের ফাইনালটা এখানেই হবে। মার্কা, মেইল অনলাইন।

images509905_1201-Xavi+Hernandez

এই ট্রফিটা জিতলেই নতুন উচ্চতায় পৌঁছে যাবেন জাভি বা এর পর আগামী ৬ জুন চ্যাম্পিয়নস লিগ জিতলেও। এবারের লা লিগা ছিল বার্সার হয়ে তাঁর ২৩তম ট্রফি। স্প্যানিশ ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ডে ছুঁয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ফ্রান্সিসকো জেন্তোকে। ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত রিয়ালের প্রবল আধিপত্যের ওই সময়টাতে রেকর্ড ছয়টি ইউরোপিয়ান কাপসহ ২৩টি ট্রফি জিতেছিলেন জেন্তো।

লা লিগা (১২), কোপা ডেল

রে (২), ইউরোপিয়ান

কাপ (৬), ইন্টারকন্টিনেন্টাল কাপ, লাতিন

কাপ (২)

জাভি হার্নান্দেজ

লা লিগা (৮), চ্যাম্পিয়নস লিগ (৩), সুপার কাপ (২), ক্লাব বিশ্বকাপ (২), কোপা ডেল রে (২), স্প্যানিশ সুপার কাপ (৬)



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি