শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ত্রিপুরার সালুকিয়া গ্রামে চৌদ্দগ্রামের যুবলীগ কর্মীর গলা কাটা লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা-(ভারতের) ত্রিপুরার রাঙ্গামুড়া থানার সালুকিয়া গ্রামের একটি গর্ত থেকে মোঃ রিপন মিয়া (৩৫) নামের চৌদ্দগ্রামের এক যুবলীগ কর্মীর গলা কাটা লাশ উদ্ধার করেছে বিএসএফ।

শনিবার বিকেল সাড়ে ৫ টায় গর্ত থেকে গলাকাটা লাশটি উত্তোলন করা হয়। রাত ৯ টায় লাশটি বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

নিহত রিপন মিয়া (৩৫) চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ মোখলেসুর রহমান জানান, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত আমানগন্ডা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিকাল সাড়ে ৫ টায় সীমান্ত পিলার ২১০৫/৮-এস হতে আনুমানিক ১৪০ গজ ভারতের অভ্যন্তরে সালুকিয়া নামক স্থানে একটি গর্তের মধ্যে বাংলাদেশি নাগরিক মোঃ রিপন মিয়ার গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। ৬ নং গোলপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃতদেহটি মোঃ রিপন মিয়ার বলে সনাক্ত করেন।

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আমানগন্ডা বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ সুরুজ আলী এবং প্রতিপক্ষ ২৯ বিএসএফ ব্যাটালিয়নের আজগর রহমান পুরের কোম্পানী কমান্ডার এসি মনোজ কুমার সিংহ এবং স্থানীয় বাংলাদেশী ও ভারতীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার হস্তান্তর করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি