ইমতিয়াজ আহমেদ জিতুঃ
জন্মজয়ন্তীর অনুষ্ঠানের আগে ওই মাঠের ভাষা সৈনিক রফিকুল ইসলাম মঞ্চে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৯টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকা। যে সব প্রকল্প উদ্বোধন করেছেন সেগুলো হচ্ছে, কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর, কুমিল্লা ইপিজেড এর তরল বর্জ্য পরিশোধনাগার, চৌদ্দগ্রাম জেলা পরিষদ ডাক বাংলো, দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য নির্মিত হোস্টেল ও বুড়িচং উপজেলা আইসিটি ট্রেনিং এ- রিসার্চ সেন্টার, লাকসাম উপজেলা মৎস্য ভবন কাম প্রশিক্ষন কেন্দ্র, কমিল্লা প্রেস কাবের স্থাপিত ঐতিহাসিক ও ঐতিহ্যের ম্যুরাল, মেঘনা উপজেলার পাড়াবন্দ নদীর উপর নির্মিত সেতু এবং নবনির্মিত চৌদ্দগ্রাম থানা ভবন।
যে সব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেগুলো হল, কুমিল্লা মহানগরী শাসনগাছায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প, বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস, সিভিল ডিপেন্স স্টেশন স্থাপন প্রকল্প, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর আধুনিকায়ন ও কুমিল্লা জেলা কার্যালয় ভবন, বিএসটিআই এর কুমিল্লা জেলা কার্যালয়, প্রখ্যাত সংগীত শিল্পী সচীন দেব বর্মণ কালচারাল কমপ্লেক্স অটিস্টিক শিশুদের জন্য নির্মিতব্য হিউম্যান কনসান ইন্টারন্যাশনাল স্কুল এবং বঙ্গবন্ধু ’ল’ কলেজ ভবন নির্মাণ প্রকল্প।


















































