সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের চোখের প্রেমে জ্যাকুলিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৫

salmankhanjacquelineembed

 

বিনোদন ডেস্ক : লাখো ভক্ত রয়েছে বলিউড তারকা সালমান খানের। সেই ভক্তের তালিকায় জ্যাকুলিন মুগ্ধ হয়েছেন সালমানের প্রগাঢ় চাহনিতে। তাইতো টুইটারে এক টুইটে শ্রীলংকান এই সুন্দরী জানিয়েছেন, ভালোবাসি ওই তিক্ষœ চোখের চাহনিতে। সালমান খানের বজরঙ্গি ভাইজান ছবি প্রথম ক্লিপ দেখে সালমানের চাহনির প্রশংসা ঝরেছে সালমানের কিক ছবির নায়িকা জ্যাকুলিনের মুখ থেকে। সালমানকে শুভ কামনা জানিয়ে লিখেছেন আবারও অতীতের সব রেকর্ড নিশ্চয়ই ভাঙতে যাচ্ছ তুমি। কবির খান পরিচালিত সালমানের বজরঙ্গি ভাইজান মুক্তি পাবে এবারের ঈদে।

 

images

এর আগে কিক ছবির প্রচারমূলক একটি অনুষ্ঠানে সালমানের গালে চুমু এঁকে দিয়েছিলেন জ্যাকুলিন। ঘটনার এখানেই শেষ নয়। বরিউডের অনেক অভিনেতা বড় পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করলেও এ ক্ষেত্রে পিছিয়ে আছেন সালমান। জ্যাকুলিনই প্রথম অভিনেত্রী যার সঙ্গে পর্দায় চুমুর দৃশ্যে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও কিক ছবির প্রচার চালাতে জিটিভির একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান ও জ্যাকুলিন। সেখানে সালমান তার জীবনে বিশেষ একজনের উপস্থিতি রয়েছে বলেও জানান। মজা করার ছলে বিশেষ ওই ব্যক্তির নামও প্রকাশ করেন  সালমান। ব্যক্তিটি আর কেউ নন, কিক ছবিতে সালমানের সহ- অভনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তিনি জ্যাকুলিনের নামের পাশে খান পদবি জুড়ে দেন।

salman-khan-jacqueline-Fernandez-3

বিগহার্ট লাভারবয় সালমান ¯্রফে মজা করেছেন, নাকি সত্যিই জ্যাকুলিনের প্রতি দুর্বল হয়ে পড়েছেন, তা নিয়েও নানা কানাঘুষা উঠেছিল সে সময়ে। আর এবার বোমা ফাটালেন জ্যাকুলিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি