শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিলামে মেরিলিন মনরোর বিরল ছবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৫

marlyn manro_83855

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী মেরিলিন মনরোর কিছু ছবি নিয়ে লন্ডনে আয়োজন করা হয়েছে নিলাম অনুষ্ঠানের। মৃত্যুর ঠিক তিন সপ্তাহ আগে মনরোর কিছু ছবি তুলেছিলেন ফটোগ্রাফার জর্জ ব্যারিস। আর সেই বিরল ছবিগুলো নিয়েই আয়োজন করা হয়েছে একটি নিলাম অনুষ্ঠানের।

জর্জ ব্যারিস তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী মেরিলিন মনরোর ছবি দিয়ে একটি বই করতে চেয়েছিলেন। আর সেই লক্ষ্যে ছবি তুলেছিলেন। কিন্তু মনরোর হঠাৎ মৃত্যুতে তা থেমে যায়। দীর্ঘ পঁচিশ বছর পর ব্যারিস সেগুলো প্রকাশ্যে এনেছেন। আগামী ৪ জুন সেই বিরল ছবিগুলোই নিলামে স্থান পাবে।

মেরিলিন মনরো ছিলেন মার্কিন জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং গায়ক। যিনি তার সময়ের একজন প্রধানতম যৌনতারও প্রতীক হয়ে ওঠেন এবং ১৯৫০ ও ১৯৬০ দশকে উল্লেখযোগ্য সংখ্যক বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৬২ সালের ৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয় বিশ্বের জনপ্রিয় এই অভিনেত্রীর। ধারণা করা হয়, মাত্রাতিরিক্ত বড়ি খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি