শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের মামলার সব নথি পুড়ে গেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৫

b1a822c471e9f4587c9f66ea2df57edd

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে আনা ‘হিট অ্যান্ড রান’ মামলার কোন নথি নাকি এখন আর মহারাষ্ট্র সরকারের কাছে নেই। ‘এ রাইট টু ইনফরমেশন’ এর জবাবে সরকার পক্ষ থেকে জানানো হয় মন্ত্রালয়ে আগুন লেগে এই মামলার সকল নথি আগুনে পুড়ে গেছে।

সালমানের মামলা বিষয়ে জানতে মনসুর দারভেশ নামের এক অ্যাক্টিভিস্ট এই আরটিআই দায়ের করেছিলেন।
মনসুর দারভেশ জানান তিনি দুইটি বিভাগে তথ্য জানার জন্য আবেদন করেছিলেন। কোন কোন উকিল বা আইনের লোক এই মামলার সঙ্গে জড়িত তার সব তালিকা চেয়েছিলেন মনসুর, কিন্তু তাকে জানানো হয় মামলার সকল নথিই আগুনে পুড়ে গেছে। এমনকি তার পুনরুদ্ধার করাও নাকি অসম্ভব বলে তাকে জানানো হয়।

শুধু তাই নয়, মনসুর এই প্রশ্নও করেন যে সালমানের এই মামলা চালাতে সরকারের এ পর্যন্ত ব্যয় হয়েছে কত? মজার ব্যাপার হল সরকার এর মাঝেই সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আগুনে পুড়ে যাওয়া সমস্ত নথি পুনরুদ্ধার করার কিন্তু আদতে তা আর হয়ে ওঠেনি বলেই মনসুরের যত ক্ষোভ।

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় গাড়ি চালালে সালমানের গাড়ির নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি