ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা শিা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীায় পাশের হার ৮৪ দশমিক ২২ শতাংশ। ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জন পরীার্থীর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৭৬৮ জন ছাত্র-ছাত্রী পরীায় অংশগ্রহণ করেছে। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন।
কুমিল্লা শিা বোর্ডে জিপিএ-৫ পাওয়া সেরা ২০ স্কুলের মধ্যে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা মডার্ণ হাই স্কুল। এই স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৫৪৮ জন । তবে গতবার পেয়েছিল ৫৬৪ জন শিক্ষার্থী। দ্বিতীয় স্থান অর্জনকারী কুমিল্লা জিলা স্কুল জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ জন (গতবারও একই সংখ্যক পেয়েছিল) এবং তৃতীয় স্থানে থাকা কুমিল্লার ইবনে তাইমিয়া হাই স্কুল জিপিএ-৫ পেয়েছে ২৭৫ টি (গতবার ছিল চতুর্থ স্থানে)।
জিপিএ-৫ পাওয়া সেরা ২০ স্কুলের পর্যায়ক্রমিক অপর স্কুলগুলোর মধ্যে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৭১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে (গতবার তৃতীয় স্থানে ছিল), চাঁদপুরের আল আমিন একাডেমি ১৪৮ জন, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ১৪৭ জন, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ১৪১ জন, ফেনী সরকারি পাইলট হাই স্কুল ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৩৮ জন করে, ফেনী সরকারি গার্লস হাই স্কুলের ১৩১ জন, বি-বাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ১১৫ জন, নোয়াখালী জিলা স্কুল ১০৬ জন, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০২ জন, কুমিল্লা গর্ভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ৭৮ জন, কুমিল্লার আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলে ৬৯ জন, লাকসাম পাইলট হাই স্কুলে ৬৬ জন, কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইস্কুলে ৬৪ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৯ জন, কুমিল্লা ক্যাডেট কলেজে ৪৯ জন ও কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে ৪২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।


















































