মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ বছরে ২৪টি ট্রফি

পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৫

dfgdf

ডেস্ক রিপোর্ট : ১৭ বছরে ২৪টি ট্রফি জয়। কোনো ফুটবলারের জন্য এর চেয়ে সমৃদ্ধ ক্যারিয়ার আর কী হতে পারে? অবশ্য ট্রফির সংখ্যা আরো একটা বাড়তে পারে! বলছি বার্সেলোনার জীবন্ত কিংবদন্তি জাভি হার্নান্দেজের কথা। কাতালান ক্লাবটির হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ২৪টি ট্রফি জয়ের স্বাদ নিয়েছেন এই মিডফিল্ডার। ইতিমধ্যে অবশ্য বার্সাকে ‘গুডবাই’ জানিয়ে দিয়েছেন তিনি।

আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে বার্সার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন জাভি। চ্যাম্পিয়নস লিগ জিতলে বার্সার হয়ে ২৫টি ট্রফি জয়ের অনন্য নজির স্থাপন করবেন ৩৫ বছর বয়সি এই মিডফিল্ডার।

অবশ্য এরই মধ্যে স্প্যানিশ ফুটবল ইতিহাসে কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ ট্রফি জেতার রেকর্ড গড়েছেন জাভি। এই রেকর্ডের আগের মালিক রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফ্রান্সিসকো জেন্টোর ২৩টি ট্রফি জেতার রেকর্ড এবারের লা লিগার জয়েই ছুঁয়ে ফেলেন বার্সা তারকা। কোপা দেল রে জিতে জেন্টোকে টপকেও যান জাভি। শনিবার চ্যাম্পিয়নস লিগ জিতলে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাবেন তিনি।

এ তো গেল ক্লাব ফুটবল। স্পেনের জাতীয় দলের হয়ে দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একবার ফিফা বিশ্বকাপও জিতেছেন জাভি। অর্থাৎ চ্যাম্পিয়নস লিগ জিতলে তার ক্যারিয়ারে মোট ট্রফির সংখ্যা হবে ২৮টি! ভাবা যায়?

জাভি বার্সার জার্সিতে এ পর্যন্ত ৮টি লা লিগা, ৬টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি চ্যাম্পিয়নস লিগ, ২টি সুপার কাপ, ২টি ক্লাব বিশ্বকাপ ও ৩টি কোপা ডেল রে- মোট ২৪টি ট্রফি জিতেছেন।১৭ বছরে ২৪টি ট্রফি
আমাদের সময়.কম : ০৪/০৬/২০১৫

ফভমফভডেস্ক রিপোর্ট : ১৭ বছরে ২৪টি ট্রফি জয়। কোনো ফুটবলারের জন্য এর চেয়ে সমৃদ্ধ ক্যারিয়ার আর কী হতে পারে? অবশ্য ট্রফির সংখ্যা আরো একটা বাড়তে পারে! বলছি বার্সেলোনার জীবন্ত কিংবদন্তি জাভি হার্নান্দেজের কথা। কাতালান ক্লাবটির হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ২৪টি ট্রফি জয়ের স্বাদ নিয়েছেন এই মিডফিল্ডার। ইতিমধ্যে অবশ্য বার্সাকে ‘গুডবাই’ জানিয়ে দিয়েছেন তিনি।

আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে বার্সার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন জাভি। চ্যাম্পিয়নস লিগ জিতলে বার্সার হয়ে ২৫টি ট্রফি জয়ের অনন্য নজির স্থাপন করবেন ৩৫ বছর বয়সি এই মিডফিল্ডার।

অবশ্য এরই মধ্যে স্প্যানিশ ফুটবল ইতিহাসে কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ ট্রফি জেতার রেকর্ড গড়েছেন জাভি। এই রেকর্ডের আগের মালিক রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফ্রান্সিসকো জেন্টোর ২৩টি ট্রফি জেতার রেকর্ড এবারের লা লিগার জয়েই ছুঁয়ে ফেলেন বার্সা তারকা। কোপা দেল রে জিতে জেন্টোকে টপকেও যান জাভি। শনিবার চ্যাম্পিয়নস লিগ জিতলে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাবেন তিনি।

এ তো গেল ক্লাব ফুটবল। স্পেনের জাতীয় দলের হয়ে দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একবার ফিফা বিশ্বকাপও জিতেছেন জাভি। অর্থাৎ চ্যাম্পিয়নস লিগ জিতলে তার ক্যারিয়ারে মোট ট্রফির সংখ্যা হবে ২৮টি! ভাবা যায়?

জাভি বার্সার জার্সিতে এ পর্যন্ত ৮টি লা লিগা, ৬টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি চ্যাম্পিয়নস লিগ, ২টি সুপার কাপ, ২টি ক্লাব বিশ্বকাপ ও ৩টি কোপা ডেল রে- মোট ২৪টি ট্রফি জিতেছেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি