স্পোর্টস ডেস্কঃ
লিওনেল মেসি যখন ত্রিমুকুটের দোরগোড়ায়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তখন জড়িয়ে পড়লেন আর এক যৌন বিতর্কে।
ইরিনা শায়েকের সঙ্গে পর্তুগিজ মহাতারকার বিচ্ছেদের পরে সব আঙুল উঠেছিল ইরিনার দিকে। রোনাল্ডোর মায়ের নাকি পছন্দ ছিল না ইরিনাকে। সেই কারণেই নাকি সম্পর্ক শেষ হয়। তবে যত বিচ্ছেদের অন্তর্তদন্ত করা হচ্ছে, তত দাগ লাগছে রোনাল্ডোর গায়ে। এবার শোনা যাচ্ছে, ইরিনার সঙ্গে থাকাকালীন নাকি অন্য এক মহিলার সঙ্গেও যৌন সম্পর্ক ছিল সিআর সেভেনের। মহিলা চিলির প্লে-বয় মডেল ড্যানিয়েলা চাভেজ।
কিছু দিন আগেই এক বৃটিশ দৈনিকে প্রকাশিত হয় ইরিনার সঙ্গে থাকাকালীন নাকি অনেক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল পর্তুগিজ মহাতারকার। মনে করা হচ্ছে, তার মধ্যে একজন এই চাভেজই। এমন প্রশ্নও উঠছে, তা হলে কি দু’জনের সম্পর্কের কথা জেনে ফেলায় সরে যান ইরিনা? রোনাল্ডো বা ইরিনার তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিচ্ছেদ হওয়ার পর রোনাল্ডোর বিরুদ্ধে বেশ কয়েক বার তোপ দেগেছেন ইরিনা। কয়েক দিন আগেই তো এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ইরিনা বলেছেন, ‘‘আমি এমন এক জনের সঙ্গে থাকতে চাই যে সৎ। মিথ্যাবাদী কারও সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। সেটা এখন টের পাচ্ছি।’’

























































