বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উসকানিতে পা দিচ্ছেন না খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৬.২০১৫

Modi_Khaleda1433511030-400x235

 

 

কাজী মাজহারুল ইসলাম :

সাংগঠনিকভাবে দলকে আরো শক্তিশালী ও পুর্নগঠন করতে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সতর্ক পদক্ষেপে সামনে এগুনোর চেষ্টা করছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে দলের নীতি নির্ধারনী পর্যায়ের কয়েকজন নেতাকে জানিয়েছেন তিনি দলের মধ্যে আমুল পরির্বতন চান। তারুণ্য নির্ভর নেতৃত্ব চান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্যদের মধ্যে যারা আন্দোলনে সক্রিয় ছিলেন না এমন নেতাদের খুজে বের করে তাদের তালিকা করতে বলেছেন তিনি। দলের ভেতরে নতুন নতুন চিন্তার বাছবিচার করছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমলে নিচ্ছেন না বাইরের ‘উসকানি ও প্রচারণা’। হুট করে ফাঁদে পা দিয়ে নয়, সময় নিয়ে একটি ‘কার্যকর’ পরিকল্পনা তৈরিতে এখন বেশ মনোযোগী তিনি। সামনে রমজান মাস, দলের পক্ষ থেকে রাজনৈতিক কোনো কর্মসূচি কিংবা সিদ্ধান্ত তাই সহসা আসছে না। এই মুহূর্তে শীর্ষ থেকে তৃণমূল নেতারা চাচ্ছেন দলের সুচিন্তিত পুনর্গঠন। তবে বহু নেতাকর্মী কারাবন্দী থাকায় পুনর্গঠনপ্রক্রিয়ায় হাত দিতে পারছে না দলটি।
পরপর দুই দফা আন্দোলন কর্মসূচি কাক্সিক্ষত লক্ষ্যে না পৌঁছা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের পর বিএনপির অভ্যন্তরে নতুন নতুন চিন্তার উদয় হচ্ছে। দল পুনর্গঠনের কথা যেমনি সব দিক থেকে বলা হচ্ছে, তেমনি ২০ দলীয় জোট অটুট রাখা-না-রাখা নিয়েও দলের একটি অংশ মতামত দিচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি পুনর্গঠনের অংশ হিসেবে সিটি নির্বাচনের পর থেকে দলের নেতা, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষের কাছ থেকে আসা মতামতগুলো খালেদা জিয়া শুনছেন, বিশ্লেষণ করছেন। কেউ নতুন নেতৃত্বের কথা বলছেন, দলের দুর্বলতার ক্ষেত্রগুলো তুলে ধরছেন, কেউ অপরিকল্পিত আন্দোলনের প্রশ্ন তুলছেন, কেউবা জোট ভেঙে দেয়ার কথা বলছেন।
দলের সিনিয়র নেতারা বলেছেন, দল সুসংগঠিত করার বিষয়ে একমত বেগম জিয়া। তবে নেতাকর্মীদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত নয়।
জানা গেছে, চলতি জুন ও আগামী জুলাই মাসে বিএনপি রুটিন অনুযায়ী সাংগঠনিক কর্মকা-ই চালিয়ে যাবে। রমজান মাস চলে আসায় দলীয় ইফতার কর্মসূচিতে বরাবরের মতো অংশ নেবেন বেগম খালেদা জিয়া। রমজানের শেষ অংশে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে পারেন।
জানা গেছে, নরেন্দ্র মোদির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই বিএনপির সাথে তার বৈঠক হয়েছে। ভারতীয় পক্ষই খালেদা জিয়া ছাড়াও আরো পাঁচজন প্রতিনিধিকে বৈঠকে আনার অনুরোধ জানায়। সে মোতাবেক দলের পাঁচজন সিনিয়র নেতাকে নিয়ে যান খালেদা জিয়া। নরেন্দ্র মোদি খালেদা জিয়াকে দীর্ঘ সময় দেন। বৈঠকে উপস্থিত দলের এক নেতা  নিশ্চিত করে বলেছেন, ‘রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খালেদা জিয়ার হাতে থাকা লিখিত প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শোনেন তিনি। ৪৫ মিনিটের ওই বৈঠকে নরেন্দ্র মোদি বিএনপি নিয়ে তার সরকারের অবস্থানের কোনো কথা জানাননি, বিএনপির কী করা উচিত তা-ও বলেননি। শুধু গণতন্ত্রের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।’ ওই বৈঠকের আদ্যোপান্ত নিয়ে বিএনপির মধ্যে কয়েক দিন ধরে ‘ইতিবাচক’ মনোভাব বিরাজ করছে। খালেদা জিয়াও ফুরফুরে মেজাজে রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির সাথে বিএনপির চিন্তাচেতনার মিল রয়েছে। ভারতের বর্তমান সরকার চাচ্ছে, কোনো দলের সাথে নয়, দুই দেশের জনগণের সাথে সম্পর্কের উন্নয়ন। বিএনপি চায় এই সম্পর্ক নতুন মাত্রায় সামনের দিয়ে এগিয়ে যাক।
দলের নেতারা বলেছেন, সরকার বরাবরই চায়নি মোদির সাথে খালেদা জিয়ার বৈঠকটি হোক। বৈঠক হওয়ার পর এখন সরকারের তরফ থেকে নানা ‘উসকানিমূলক’ কথা বলা হচ্ছে, চালানো হচ্ছে প্রচারণা। বৈঠক থেকে বিএনপির কোনো অর্জন নেই, মোদি খালেদা জিয়াকে কথা শুনিয়েছেনÑ এমন বক্তব্যও দিচ্ছেন কেউ কেউ। বিএনপির নেতারা বলেছেন, বিএনপি কোনো উসকানি, প্রচারণা নিয়ে মাথা ঘামাবে না। খালেদা জিয়াও এ বিষয়ে সতর্ক রয়েছেন। প্রতিবেশী দেশ ভারতের সাথে সব সময় ‘সম্মানজনক’ সম্পর্কে বিশ্বাসী তারা। এ কারণে মোদির সফরে সম্পাদিত চুক্তিগুলো প্রকাশ করতে বলেছে বিএনপি। তিস্তা চুক্তি না হওয়াকেও সরকারের ব্যর্থতা বলে তারা মনে করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি