বিশেষ প্রতিবেদন :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণের মধ্য দিয়ে তিনি দুই নেত্রীরই পূর্ণ সহযোগিতা আদায় করার চেষ্টা করেছেন। বাংলাদেশে সরকার আছে, নির্বাচন হলে সরকার পরিবর্তন হতেও পারে নাও হতে পারে কিন্তু মোদি এনিয়ে কোন ঝুঁিক নিতে চান না। এই কারণেই তিনি সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখার পাশাপাশি বিএনপির সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চাইছেন। বিশেষ করে মোদির সঙ্গে ভারতের যে সব চুক্তি হচ্ছে এই সব চুক্তিতে যাতে বিএনপির কোন আপত্তি না করে কিংবা সমালোচনা না করে সেটাই চাইছেন। বিএনপি কখনো ক্ষমতাসীন হলেও যাতে তার ও তার সরকারের চুক্তি বাস্তবায়নে কোন সমস্যা না হয় সেটাও চাইছেন। সব মিলিয়ে মোদি সরকার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়াকার্স পার্টি, জাসদ, ব্যবসায়ী সংগঠনের নেতা সহ সবার সঙ্গে সুসম্পর্ক চান। কোন দলই যাতে ভারতের কোন বিরোধিতা ও সমালোচনা না করে সেই জন্য সমর্থন আদায়ের চেষ্টা করেন। এটা ছিল তার বাংলাদেশে সফরের একটি অন্যতম উদ্দেশ্য। সেটা তিনি সফল করেছেন। তার সফর, তার সফরের সময়ে চুক্তি স্বাক্ষর করার কোন বিষয়ে বাংলাদেশে কেউ আপত্তি করছে না। কেউ সমালোচনাও করছে না।
বিএনপির একটি সূত্র জানায়, এতদিন বিএনপিকে ভারত বিরোধি দল বলে যেভাবে ব্যাখ্যা করা হয় কিংবা সরকারের তরফ থেকে বিএনপিকে ভারত বিরোধি দল হিসাবে অ্যাখ্যা দিয়ে পরিচিত করানোর চেষ্টা হয়েছে তাতে করে মোদি বিষয়টি আমলে নিয়েছেন এবং সেটা নিয়ে তিনি এটাই করতে চেয়েছেন যে বিএনপি যাতে কোন আপত্তি না করে তার ব্যাপারে। বর্তমান সরকার ভারতেকে কোন কিছু দিলেও যেন এনিয়ে কোন আপত্তি না করে। আগামীতে তার যে কোন চুক্তি করাও সহজ হয়। সেটাও ম্যানেজ করার চেষ্টা করেছেন। সেই হিসাবে তিনি সফলও হয়েছেন। মোদিকে বিএনপি ও বিএনপি চেয়ারপারসন সহযোগিতা করার জন্য মোদি সন্তুষ্ট। মোদি ও খালেদার বৈঠকেও সেটা স্পষ্ট হয়ে উঠেছে। এই সন্তুষ্টি থেকে তিনি বিএনপি চেয়ারপারসনকে তার দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তিনি এখন সরকারে ও বিরোধি দলের কোনটাতেই নেই। তারপরও তাকে ভারত সফরে আমন্ত্রণ জানানোর বিষয়ে জানতে চাইলে বিএনপির নীতি নির্ধারনী পর্যায়ের একটি সূত্র জানায়, এর আগেও বিরোধি দলের নেতা হিসাবে বিএনপি চেয়ারপারসন ভারত সফর করেছেন। তখন তাকে লাল কার্পেটে শুভেচ্ছা জানানো হয়েছে। রাষ্ট্রপতির ভবনেও তাকে বিশেষ সম্মান জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের গুরুত্ব ও সব দিক বিবেচনা করেই তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। প্রটোকলে পড়ে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছু প্রটোকলের মধ্যে হয় না। ভারত ও মোদির সঙ্গে বিএনপি ও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সম্পর্ক প্রটোকলের মধ্যেই হবে এর বাইরে কিছুই হবে না। এমন পর্যায়ে পড়লেই কেবল কথা হবে নাহলে হবে না বিষয়টা এমন নয়। তারা খালেদা জিয়াকে ও তার দলকে বিশেষ গুরুত্ব দেন। তিনি তিন বারের প্রধানমন্ত্রী, দুই বারের বিরোধি দলের নেতা। এছাড়াও আরো পরিচয় আছে তার। সেই সুবাদে তাকে গুরুত্ব দিচ্ছেন। সরকারের তরফ থেকে বিএনপি ও চেয়ারপারসনের ব্যাপারে সকল বিরোধিতা সত্ত্বেও বিএনপিকে পাশে রাখছেন।
তিনি বলেন, সরকার প্রচার করে বিএনপি ভারত বিরোধি দল এটা প্রচার করাতে সরকার মনে করেছিল বিএনপির ইমেজ ক্ষুন্ন হবে কিন্তু বিষয়টি পুরো উল্টে গেছে। মোদি বিএনপিকে এই কারণে আরো বেশি গুরুত্ব দিয়েছে এবং বিএনপিকে ম্যানেজ করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছেন। এটা বিএনপির জন্যও ভাল হয়েছে। তিনি বলেন, তার সঙ্গে মোদির বৈঠক এটাতে প্রমাণ করে তিনি কতোটা গুরুত্ব তাকে দিয়েছেন। ১৫ মিনিটের একান্ত বৈঠকও আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ দুই নেতার মধ্যে যে কথা হয়েছে সেটা ভীষণ গোপনীয়। কোন পক্ষই এটা প্রকাশ করতে চাইছেন না।
বিএনপি চেযারপারসন ভারত সফরে যেতে পারেন কিনা এই ব্যাপারে বিএনপির বিশ্বস্ত একটি সূত্রের কাছে জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনই বলা যাবে না। আগামী দিনে পরিবেশ পরিস্থিতি কি হবে, কোন দিকে মোড় নিবে সেটা যেমন আছে তেমনি অনেক কিছুই হতে পারে। সেই ক্ষেত্রে ভারত সফরও হতেও পারে। তাছাড়া এই সব দাওয়াততো থাকেই। কিন্তু এই সফর কখন হবে, সিডিউল গুলো কি হবে এর উপর নির্ভর করে সব কিছু।
এদিকে বিএনপি চেয়ারপারসন ভারত সফরে যাবেন কি যাবেন না সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও প্রশ্ন নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সঙ্গে বৈঠককালে শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নিয়ম ও রীতি অনুযায়ী মোদি এই সফর জানান। নিয়ম হচ্ছে যখন কোনো দেশে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী কোন দেশ সফর করেন তখন তিনি ওই দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার দেশে সফরের আমন্ত্রণ জানান। এটা ফিরতি সফর। এই সফর অনেক সময়ে যে সরকারের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানান সেটা তার শাসনামলে হতেও পারে আর নাও হতে পারে। পরের প্রধানমন্ত্রী আসার পরও হতে পারে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, যখন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে সেখানে তিনি প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আর সেই আমন্ত্রণ তিনি গ্রহণও করেছেন। ভারতে সফরে যাবেন সেটাও তিনি জানিয়েছেন। তবে দিনক্ষণ কিছুই ঠিক হয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানানোর কারণে আমাদের প্রধানমন্ত্রী ভারতে সফরে যেতে পারেন। সেই সফর এই বছরেই হবে কিনা এই ব্যাপারে এখনও কিছু বলতে পারছি না। এই ব্যাপারে আরো সময় গেলে বোঝা যাবে। তিনি বলেন, সব দিক বিবেচনা করে ও সময় সুযোগ মতোই প্রধানমন্ত্রী ভারতে সফরে যেতে পারে।
শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর ফিরতি সফরে তিস্তা চুক্তি স্বাক্ষর করতে পারেন মোদি, সেই রকম কোন খবর তারা জানেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। তবে এই সম্ভাবনাতো রয়েছেই। আমরা তিস্তা চুক্তি করার জন্য তাদেরকে বলে যাচ্ছি। মোদিও আশ্বাস দিয়েছেন করবেন। এই ব্যাপারে তাদের দেশের ভেতরে যেসব বিষয়গুলো রয়েছে তারা সেগুলো সমাধান করতে পারলেই এই চুক্তি হতে পারে।
























































