শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানালেন খালেদা জিয়া


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানালেন খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০১৫

1383073198._38274
নিজস্ব প্রতিবেদক//
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন ।
রাজনীতিবিদদের সম্মানে আগামী রোববার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে  খালেদা জিয়া এই ইফতার পার্টি রেখেছেন।
সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল  আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সময় দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সাংসদ মৃনাল কান্তি ও সহ দপ্তর সম্পাদক আবদুল মজিদ কার্ডটি গ্রহন করেন।
আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, প্রতি বছরের মতো দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্মানে এবারো ইফতার পার্টি দেবেন। দেশের অন্য আরেকটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা আওয়ামী লীগের সভানেত্রীকে আমন্ত্রণ জানাতে আমরা এসেছি। এটা শুধু দাওয়াত দেয়ার জন্য আসা নয়, উনার আগমন প্রত্যাশা করি বলেই বিএনপির মুখপাত্র হিসেবে আমি ম্যাডামের আমন্ত্রণ কার্ড নিয়ে এসেছি। আমরা আশা করি,এরকম সামাজিক অনুষ্ঠানে রাজনীতিবিদদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা জনগণের কাছে যাবে।
আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে দীর্ঘদিন মুখোমুখি সাক্ষাৎ বা কথাবার্তা না হলেও ঈদে শুভেচ্ছা কার্ড ও রোজার সময়ে পরস্পরকে ইফতারের আমন্ত্রন জানিয়ে থাকেন ।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি