শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৫

বেলাল হোসেন, চৌদ্দগ্রামঃ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া বাইপাস সংলগ্ন ডিমাতলী এলাকার রাস্তার পাশে গলায় দড়ি পেচাঁনো অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ১০ টায় যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোররাতে দুবৃর্ত্তরা মহাসড়কের পাশে লাশটি ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা লাশটি দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এস.আই) নুরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি