ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার মুন্সি বাড়িতে গৃহকর্ত্রী রুবি বেগমের (১৯) সাথে হাতাহাতি করার সময় মমতাজ বেগম (৫৫) নামের এক ভাড়াটিয়া মহিলা নিহত হয়েছে।
এ ঘটনায় গৃহকর্ত্রী রুবি বেগমকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
রোববার (২১ জুন) বেলা ১ টার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত ভাড়াটিয়া মহিলার সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। আটক হওয়া রুবি বেগম ওই বাড়ির মালিক জাভেদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে পানির মোটর চালু করা নিয়ে গৃহকর্ত্রী রুবির সাথে ভাড়াটিয়া মহিলা মমতাজ বেগমের তর্কাতর্কির এক পর্যায়ে চুল ধরে টানা হেচড়ার ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলেই মমতাজ বেগমের মৃত্যু হয়।
আটক হওয়া রুবি বেগম জানান, আমার শাশুড়ি এসে ঝগড়া মিমাংসা করে ভাড়াটিয়া মহিলাকে ঘরে পাঠিয়ে দেয়। মমতাজ বেগম ঘরে গিয়ে চেয়ারে বসে , কিছুক্ষণ পরে লুটিয়ে মাটিতে পড়ে সেখানেই মারা যায়।
কিন্তু নিহতের আতœীয় জানায়, ঝগড়ার এক পর্যায়ে মমতাজ বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

















































