শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জমি বিরোধের জেরে লাকসামে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৬.২০১৫

 

11242989_366881710177898_3382603259242333755_n
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পরে মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার শ্রিয়াং এলাকার শফিকুর রহমানের ছেলে আব্দুর রহিম (৩০) ও প্রতিবেশী আব্দুল মান্নানের ছেলে সুলতান (২৯)।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মনোয়ার হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার রাতে ওই দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় রাতেই রহিম ও সুলতানকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। রোরবার সকালে তাদের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি