শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » পল্লী কবি জসীম উদ্দিন সম্মাননা পদক ২০১৫, দেবিদ্বার পৌর কাউন্সিলর মোঃ হানিফ ফকির নির্বাচিত


পল্লী কবি জসীম উদ্দিন সম্মাননা পদক ২০১৫, দেবিদ্বার পৌর কাউন্সিলর মোঃ হানিফ ফকির নির্বাচিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৬.২০১৫

মোঃ জামাল উদ্দিন দুলাল ঃ

উদিয়মান বাংলাদেশ কর্তৃক মনোনিত‘‘পল্লী কবি জসীম উদ্দিন সম্মাননা পদক ২০১৫ইং  কুমিল্লার দেবিদ্বার পৌরসভার কাউন্সিলর মোঃ হানিফ ফকিরকে নির্বাচিত করেছেন। ওই পদক গ্রহন করতে আজ মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকার , বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্র অনুষ্ঠিত ‘‘রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও পল্লী কবি জসীম উদ্দিন সম্মাননা -২০১৫ প্রদান অনুষ্ঠান থেকে পদক গ্রহন করতে উদীয়মান বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন স্বাক্ষরিত নান্দিত শুভেচ্ছা পত্র ও দাওয়াত কার্ড এর মাধমে জানানো হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা পদক প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এম পি।
বিশ্ব বাঙালী সম্মেলন সভাপতি  কবি মুহাম্মদ আব্দুল খালেক এর সভাতিত্বে  প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া ৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার ,উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য মোঃ হাবিবুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে   রাউজক আইন বিভাগের পরিচালক ও যুগ্ন সচিব মেজিষ্ট্রেট মোঃ রোকন উদ-দৌলা,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের যুগ্ন সচিব তপন কুমার নাথ , মাইটিভি নিউজ অব হেড মাহমুদ আল ফয়সাল, সেইফ লাইফ গিফ্ট লাইফ ফাউন্ডেশন  প্রতিষ্ঠাতা সভাপতি ডা: সহেলী আহমেদ সুইটি  সহ অনেকের উপস্থিত থাকার কথা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি