রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


জনদুর্ভোগের নগরী কুমিল্লা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৬.২০১৫

ranirbazar-6

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

এখন বর্ষাকাল চলছে। প্রতিদিনই অনবরত বৃষ্টি হচ্ছে। নগরী জুড়ে খানা-খন্দকে ভরপুর রাস্তাঘাট বৃষ্টির পানিতে এখন টইটুম্বর। ফলে জন দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর এখন বেহাল দশা। রাস্তাগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

২০১২ সালের জানুয়ারী মাসে কুমিল্লার সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রথম নগর পিতার আসনে বসেন জেলা বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। তার প্রতি জনগণের প্রত্যাশার পারদও ছিল অনেক উচুঁতে। সিটি কর্পোরেশনের বয়স এখন চার বছর চলছে। কিন্তু কুমিল্লার নগরীর রাস্তাঘাটের বেহাল অবস্থার তেমন কোন অগ্রগতি হয়নি। ফলে জনগণের ভোগান্তি চলছেই।

কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোড থেকে রাণীরবাজার পর্যন্ত, রাণীরবাজার মোড় থেকে বিসিক রোড, বিসিকের ভিতরের সড়ক, বাগিচাগাঁও সড়ক, পার্ক রোড, ঝাউতলা সড়ক, উত্তর-দক্ষিণ চর্থার বিভিন্ন সড়ক, কালিয়াজুড়ি সড়ক, আলিয়া মাদ্রাসা সড়কগুলো খানা-খন্দকে ভরপুর । রাস্তাগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

bisic-1
এসব সড়কগুলোতে প্রতিনিয়ত রিকসা-অটোরিক্সা, মোটরসাইকেল উল্টে পড়ে দুঘর্টনা ঘটছে। এসব সড়কে যানজটও নিত্য নৈত্তিমিক বিষয়ে পরিণত হয়েছে।

এর মধ্যে কালিয়াজুড়ি এলাকার সড়কটিতে গত বছর সংস্কার কাজ হয়েছিল। কিন্তু সংস্কারের কয়েক মাসের মাথায় রাস্তাটি পূর্বের অবস্থায় ফিরে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ঠিকাদাররা অনেকটা দায়সারাভাবে কাজ করে যায়। যার ফলে রাস্তাগুলো কয়েক মাসের মধ্যেই পূর্বের ভাঙ্গাচোরা সড়কে রূপান্তরিত হয়।

কুসিক সূত্রে জানা গেছে, এ সড়কটির নির্মাণ কাজের টেন্ডার হয়েছে। আগামি দুয়েক এক মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ( শিক্ষার্থী প্রায় ২২ হাজার) , বঙ্গবন্ধু ল কলেজ, কুমিল্লা মর্ডাণ স্কুল( প্রায় ৫ হাজার) , ফরিদা বিদ্যায়তনের শিক্ষার্থী, কুমিল্লা বিসিকের বিভিন্ন কোম্পানির লোকজন ও রেল স্টেশনের যাত্রীদের চলাচলের কারণে নগরীর নজরুল এভিনিউ রোড থেকে রাণীরবাজার পর্যন্ত সড়কটি একটি ব্যস্ততম সড়ক। অথচ এ সড়কটি গত ৫ বছর ধরে খানা-খন্দকে ভরপুর। গত ৫ বছরে দুয়েক বার ঠিকাদাররা নামমাত্র সংস্কারের কাজ করলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে মানুষের দুর্ভোগের শেষ হয়নি। এছাড়া রেল স্টেশন রোড, ভিক্টোরিয়া ডিগ্রী কলেজ সড়কের করুণ অবস্থা। বড় বড় গর্তে ভরপুর হয়ে আছে এ দুটি সড়ক।

jhaotola-1

রাণীরবাজার এলাকার ব্যবসায়ী জাকির হোসেন জানান, গত বছরের দিকে একবার এ সড়কে কাজ হয়েছিল। ঠিকাদাররা কয়েকদিনে নামমাত্র বালি-আলকাতরা ঢেলে লাখ লাখ টাকা আতœসাৎ করে চলে গেছে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা না থাকায় রাস্তার নির্মাণ কাজগুলো নি¤œমানের হয়।

কুমিল্লার মানুষের বহুল প্রত্যাশিত সিটি কর্পোরেশন হলেও মানুষের প্রাপ্তির জায়গাটি একেবারেই নগণ্য রয়ে গেছে। সিটি কর্পোরেশনের ফলে কর বাড়লেও সেবার মান খুবই নি¤œ পর্যায়েরই রয়ে গেছে।

এ বিষয়ে চকবাজার এলাকার সমাজকর্মী দিপু রহমান জানান, আমরা যা প্রত্যাশা করেছি, তা পূরণ হয়নি । প্রতি বছরই বাজেট হচ্ছে, টাকা আসছে । আমরা কর দিচ্ছি। কিন্তু প্রাপ্তিটা আশাব্যঞ্জক নয়। রাস্তাঘাটগুলো এমনিতেই সরু। তারপর আবার বড় বড় ভবন মালিকরা রাস্তা না ছেড়ে ফুটপাত ও রাস্তাতেও তাদের ভবন প্রসারিত করছে। ফলে রাস্তাঘাটের আকার আরো ছোট হচ্ছে। রাস্তাঘাটগুলোর কাজের মানও খুব নি¤œমানের। এগুলো নিয়ে কর্তৃপক্ষের ভাবার সময় এসেছে। অন্যথায় এ সিটি কর্পোরেশন মানুষের গলার কাটায় পরিণত হবে।

এ বিষয়ে মানবাধিকার কর্মী ও সাংবাদিক ইয়াসমিন রিমা জানান, নগরীর রাস্তাঘাটগুলো নির্মাণ ও সংস্কার করে জনগণের চলাচলের উপযোগি করে তুলতে হবে। তাহলেই সিটি কর্পোরেশনের সুফলতা পাবে জনগণ।

এসব বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, আগামি ডিসেম্বরের মধ্যে কুমিল্লা নগরীর সবগুলো রাস্তার কাজ হবে। ২০টি ওয়ার্ডে রাস্তা-ড্রেন নির্মাণ ও সংস্কার বাবদ ১০০ কোটি টাকার টেন্ডার দেয়া হয়েছে। ইতিমধ্যে রাণীরবাজার রোড ও রেলস্টেশন রোডে ড্রেনের কাজ চলছে। ড্রেনের কাজের শেষে রাস্তার কাজ শুরু হবে। এখন বর্ষার জন্য কাজ করা যাচ্ছে না। তারপরেও কাজ করার চেষ্টা করছি। দু মাস পরে বর্ষা শেষ হলে পুরোদমে কাজ শুরু হবে।

পূর্বের সড়কের কাজের নি¤œমানের বিষয়ে মেয়র সাক্কু আরো বলেন, পূর্বে যে সব কাজ করেছি সেগুলো সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে হয়েছে। এবার বিদেশী সংস্থা জাইকাসহ অন্যান্য সংস্থার লোকজন রাস্তার কাজের তদারকি করবে, তাছাড়া আমিও তদারকি করব। এবার আশা করি রাস্তার কোন নি¤œমানের কাজ হবে না। এবারের কাজের সুফলতা নগরবাসি পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি