ইমতিয়াজ আহমেদ জিতুঃ
প্রতিবারের ন্যায় এবারো ক্যাম্পাসে ও প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তি হতে আসা শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গত ৫/৬ বছর ধরেই উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তির প্রথম দু’দিন অনবরত ককটেল বিস্ফোরণ এবং দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটিয়ে আসছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আজও তার ব্যতিক্রম হয়নি।
বেলা সাড়ে ১১ টার দিকে নতুন শিক্ষার্থীরা যখন ভর্তি হতে ক্যাম্পাসে এসে জড়ো হয়েছে, ঠিক তখনি নিজেদের আধিপত্যের অবস্থান জানান দেওয়ার জন্য পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগের দু’গ্রুপ। এ সময় একবার দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা ভয়ে চারদিকে ছুটোছুটি শুরু করেন।
ভর্তি হতে আসা মিঠু নামের এক শিক্ষার্থী জানান, ভর্তির প্রথম দিনেই ককটেল বিস্ফোরণ । এখানে পড়ালেখা করে কিভাবে শিক্ষার্থীরা।
ককটেল বিস্ফোরণের পর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সামছুদ্দিন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
তিনি জানান, পটকা ফুটেছে শুনেছি। কে এমন করেছে জানিনা। তবে এখন পরিস্থিতি শান্ত ।
০১৬৭৬-৩২৭৫০৪


















































