বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কারাবন্দী খন্দকার মোশাররফ হাসপাতালে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৫

e387b2b5599b01e1d876902666e5ccaa-1

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দী খন্দকার মোশাররফ হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভব করায় গতকাল বুধবার রাতে তাঁকে কাশিমপুর কারাগার থেকে হাসপাতালে আনা হয়। তাঁর ছেলে খন্দকার মারুফ মোশাররফ বার্তা সংস্থা ইউ​এনবিকে এ কথা জানান।
অর্থপাচারের অভিযোগে করা দুদকের মামলায় গত বছরের ১২ মার্চ খন্দকার মোশাররফকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মারুফ জানান, খন্দকার মোশাররফকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন। এর আগে গত ১০ মে তিনি কারাগারের শৌচাগারে পড়ে গিয়েছিলেন।
কারাবন্দী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি