শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৫

Road_Accident_920131213132423_732705819
নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো আটজন।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা বাসযাত্রী বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিন জানান, ইফতারের পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসটি নয়াবাজার এলাকায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে আহত হন অন্তত ১২ জন। এ অবস্থায় তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এদের মধ্যে চারজনের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি