শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » অনুর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, বি-বাড়িয়া জেলাকে ৪-০ গোলে হারিয়ে কুমিল্লা জেলা ফাইনালে


অনুর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, বি-বাড়িয়া জেলাকে ৪-০ গোলে হারিয়ে কুমিল্লা জেলা ফাইনালে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৭.২০১৫

DSCF1233 copy DSCF1238 copy

তাওহিদ হোসেন মিঠুঃ

অনুর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফানালে মঙ্গলবার মৌলভীবাজার স্টেডিয়ামে বি-বাড়িয়া জেলাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে কুমিল্লা জেলা ফুটবল দল ফাইনালে উঠেছে। প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে কুমিল্লার ছেলেরা বি-বাড়িয়ার জালে চারটি গোল জড়িয়ে দেন।

কুমিল্লা জেলা ফুটবল দলের ম্যানেজার বাদল খন্দকার মুঠোফোনে জানান, আমরা জয়ের ব্যাপারে আশাবাদি ছিলাম। দলের প্রত্যেক খেলোয়াড় মাঠে তাদের সামর্থ্যরে সবটুকু ঢেলে দিয়েছে। যার ফলে আমরা সহজ জয় নিয়ে ফাইনালে পৌছেছি। আমরা ৯ জুলাই সিলেট জেলার সাথে ফাইনাল খেলবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি