শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় পুলিশের উপর হামলার ঘটনায় ইউপি মেম্বার মহিউদ্দিন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৭.২০১৫

Pic
ষ্টাফ রিপোর্টার।
কুমিল্লার চান্দিনায় পুলিশের উপর হামলার ঘটনায় ইউপি মেম্বার মাদক সম্রাট মহিউদ্দিন ও তার চাচাতো ভাই মামুনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল পৌঁনে ৫টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে মহিউদ্দিনকে উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম ও একই সময়ে মাধাইয়া বাজার এলাকায় স্থানীয় লোকজন মামুনকে আটক করে পুুলিশে দেয়।
আটক মহিউদ্দিন উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল ছালাম এর ছেলে। সে মাধাইয়া ইউনিয়ন পরিষদের মেম্বার। তার চাচাতো ভাই মামুন আব্দুল জামাল হোসেন এর ছেলে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমদ নিজামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ থাকায় তাকে আটক করে পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়েছে।
এদিকে পুলিশের একাধিক সূত্র জানায়, মহিউদ্দিন জনসেবার পরিচয়ে বছরের পর বছর মাধাইয়া এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। দিনের পর দিন তার ব্যবসা ছড়িয়ে পরে পুরো জেলাসহ বিভিন্ন উপজেলায়।
সোমবার বিকেলে সিএনজি যোগে মাধাইয়ার কাশিমপুর এলাকায় ফেন্সিডিল ও ইয়াবার চালান প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজেদুল ফোর্স নিয়ে কশিমপুর এলাকায় অভিযান শুরু করলে পুলিশকে সরে যাওয়ার হুমকি দেয়।
তার কথামত পুলিশ সদস্যরা না সরলে মহিউদ্দিনসহ তার বাহিনী পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ কনস্ট্রেবল তাজুল ইসলাম, সাহাব উদ্দিন ও এনামূল হক আহত হয়। খবর পেয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমদ নিজামী অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানাযায়,মাদক ব্যাবসা করে বর্তমানে সে চান্দিনাসহ জেলার বিভিন্ন স্থানে কয়েকটি বাড়ির মালিকসহ রাতারাতি কোটিপতি বনে গেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা (এস.আই) সাজেদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে একটি ও সরকারী কাজে বাঁধা দেওয়াসহ পুলিশের উপর হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের করেছে থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) আলমগীর হোসেন। ওই ঘটনায় তাকে আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি