স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতির পাদপিঠ কুমিল্লার সংস্কৃতি অঙ্গনে নতুন মাত্রা হিসেবে কুমিল্লার প্রাকৃতিক সৌন্দর্য সারা দেশে তুলে ধরার উদ্দেশ্যে ফটোগ্রাফিক এসোসিয়েশন অব কুমিল্লা কর্তৃক আয়োজিত কুমিল্লায় প্রথমবারের মত একটি জাতীয় পর্যায়ের ছবি প্রদর্শনী আয়োজিত হয়েছে ।
উক্ত প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় ছিল Beauty of Third Eye ।
প্রদর্শনীতে মোট ১২০টি ছবি প্রদর্শিত হয়। ফটোগ্রাফিক এসোসিয়েশন অব কুমিল্লা কর্তৃক মোট ৭টি ছবিতে পুরষ্কার প্রদান করা হয়।
এছাড়া সকল অংশগ্রহণকারীর জন্য ছিল টি শার্ট ব্যাজ এবং সার্টিফিকেট।





















































