স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ির পাশের রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সাথে সংঘর্ষে অটোরিক্সার চালকসহ ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা আবুল খায়ের (২৮) ও মাসুদ (৩২)।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিক্সাটি রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলে একজন নিহত হয়। অপর আহত একজন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।


















































