ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছিলেন সৈয়দ আশরাফ তাকে ছেড়ে গেলে বিপদ হতে পারে। দলের নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিতে পারে, বিশ্বস্ত ও কাছের নেতাদের মধ্যে আস্থাহীনতা তৈরি হতে পারে, তিনি গেলে অভিমানে আর দেশে ফিরবেন না। আশরাফের মতো নেতা তার পক্ষে সহজে তৈরি করা সম্ভব হবে না। দলে এখনও ওই রকম নেতাকে বের করতে পারেননি যাকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিবেন। এছাড়া নানা ধরনের আশঙ্কা রয়েছে। তিনি লন্ডনে গিয়ে এমন সব কথা বলে ফেলতে পারেন যেটা সরকারকে বিপাকে ফেলতে পারে। সেই বিপদ কাটানো কঠিন হবে। এমনও হতে পারে বিপদ কাটিয়ে ওঠা সম্ভব নাও হতে পারে। কেবল তাই নয় এই সময়ে সৈয়দ আশরাফ তাকে ছেড়ে গেলে আর ফিরে আসবেন না। তিনি ফিরে না আসলে সমস্যা হবে দলের ভেতরে ও বাইরে। এই সব নানা আশঙ্কা বিবেচনা করে ও সব মিলিয়ে গত সাড়ে ছয় বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো এতটা নমনীয় মনোভাব দেখান। সৈয়দ আশরাফের মান ভাঙ্গাতে নিজেই দায়িত্ব নেন। কয়েকবার কথা বলেন। নিজেও তার হাত ধরে কষ্ট ভোলানোর চেষ্টা করান।
অর্থমন্ত্রীর অসন্তোষ ছিল তাকে মন্ত্রিপরিষদে দপ্তরবিহীন করার অন্যতম কারণ। এই কারণে তিনি অর্থমন্ত্রীকেও তার কাছে পাঠান এবং তাকে দিয়ে কথা বলান। এখানেই শেষ নয় অর্থমন্ত্রী এই বিষয়ে মন্ত্রণালয়েও সাংবাদিকদের কাছে আশরাফের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর আরেক বিশ্বস্ত নেতা এবং তার আতœীয় মাহবুব উল আলম হানিফকেও পাঠান আশরাফের সঙ্গে কথা বলার জন্য। তিনিও কথা বলেন।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ট সূত্র জানায়, সৈয়দ আশরাফকে প্রধানমন্ত্রী অনেক পছন্দ করেন। এই কারণে এতদিন তার সব বিষয় তিনি মেনে নিয়েছেন। কিন্তু একনেকের বৈঠকে অর্থমন্ত্রীর কারণে তিনি আর ক্ষোভ ধরে রাখতে পারেননি। বাধ্য হন সিদ্ধান্ত নিতে। কিন্তু সেটা নিয়ে তিনি ভীষণণ উদ্বিগ্ন হন। এতটাই উদ্বিগ্ন হয়ে উঠেন তাতে সেটা আবার তাকে সামাল দিতে হয়েছে। আশরাফকে নতুন মন্ত্রণালয় দিয়ে এখন সেটা কিছৃটা কাটিয়ে উঠেছেন। তবে সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রীর অনুরোধ রক্ষা করার জন্য নিজের অভিমান অনেটাই ভুলে গেছেন।
বিশ্বস্ত সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লক্ষ্য পূরণের জন্য সব ধরনের ঝুঁকিও বিবেচনা করছেন। আর ওই ঝুঁঁিক বিবেচনা করে তিনি মনে করছেন সৈয়দ আশরাফকে তার বিদেশে যেতে দেওয়া উচিত হবে না। এই কারণে তিনি অনেক বেশি নমনীয় হন। কারণ তাকে সরিয়ে দেওয়ার পর সৈয়দ আশরাফ সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন যে তিনি লন্ডনে চলে যাবেন। আপতত আর আসবেন না। আর না আসলে সমস্যা বাড়বে। সৈয়দ আশরাফের মতো বিশ্বস্ত ও কাছের যে সব নেতা রয়েছেন শেখ হাসিনার তারাও দূরে চলে যেতে পারেন।
এছাড়াও দলে এখনও পর্যন্ত তিনি এমন কাউকে সৈয়দ আশরাফের জায়গা নিতে পারছেন না। যাকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে পারেন। এর মধ্যে ওবায়দুল কাদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকলেও তিনি মন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ভারতের একটি বিষয়ে মন্তব্য করা, তার নোবেল প্রাইজ পাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা এছাড়াও তিনি ক্ষমতা না পেয়ে যেসব কথা বলেছেন সেগুলো প্রধানমন্ত্রীর কানে এসেছে। ওই সব কথা বলার কারণে তিনি এখন মন্ত্রিপরিষদে থাকলেও এখনও বিশ্বাসের ওই জায়গায় আসতে পারেননি। তাই তাকে দলের সাধারণ সম্পাদক পদে বসানোর বিষয়ে শেখ হাসিনা ইতিবাচকভাবে দেখছেন না। এদিকে মাহবুবুল আলম হানিফও সম্ভাব্যদের একজন হলেও এখনই দলের এত বড় দায়িত্ব প্রধানমন্ত্রী তার আতœীয় হানিফের উপরও দিতে চাইছেন না।
সূত্র জানায়, এক দিকে সৈয়দ আশরাফকে দিয়েছেন জনপ্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়েছেন নিজের বেয়াইকে। ডিসেম্বরে তিনি যদি তার আতœীয় হানিফকে দলের সাধারণ সম্পাদকের পদে বসান তাহলে তার বিরুদ্ধে আতœীয়করনের অভিযোগ উঠবে। প্রধানমন্ত্রী সেটা চাইছেন না। তিনি আশরাফকে এখনও দলের সাধারণ সম্পাদক রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেননি। তাকে সংসদে উপনেতা করার কথা ভাবছেন।























































