শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে পিটিয়ে ও পায়ের রগ কেটে যুবক হত্যার ঘটনায় এক মহিলা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৫

pc muradnagar monir
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের বাসিন্দা যুবক শামসুল ইসলাম মনির (২৮) হত্যাকান্ডে জড়িত সন্দেহে নাসিমা আক্তার (৪২) নামের এক গৃহবধুকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

শনিবার (২৫ জুলাই) রাতে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল উপজেলার কাজিয়াতল গ্রামের নিজ বাড়ি থেকে নাসিমা আক্তারকে আটক করে । রোববার (২৬ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

pc muradnagar monir1

১৪ জুলাই (মঙ্গলবার) ভোরে মনিরকে নৃশংসভাবে হত্যা করা হয়। বুধবার (১৫ জুলাই) মনিরের মৃতদেহ ময়না তদন্ত শেষে সন্ধ্যায় কাজিয়াতল নিজ বাড়িতে দাফন করা হয়।

আটক হওয়া নাসিমা আক্তার উপজেলার কাজিয়াতল গ্রামের ময়নালের স্ত্রী। তবে সে মামলার এজাহারভুক্ত আসামি নয় বলে পুলিশ জানায়।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, আটক হওয়া মহিলার বাসায় হত্যাকান্ডটি ঘটেছিল। তাই তাকে আটক করা হয়েছে। এখন তদন্ত চলছে। বাকি অন্য আসামিদের গ্রেফতারের জন্য আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।

 

তবে হত্যাকান্ডের নেপথ্য নায়করা এখনোও ধরাছোয়ার বাইরে রয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানায়।

কুমিল্লা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের এসআই শাহ কামাল আকন্দ বুধবার সন্ধ্যা থেকে মামলার তদন্ত শুরু করেন। ডিবি পুলিশ প্রথমে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে কাজিয়াতল পূর্বপাড়া মসজিদের ইমাম আবুল হাছানকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে কুমিল্লা কোর্টে হস্তান্তর করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

human chain

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাজিয়াতল গ্রামের মোহাম্মদ আলীর কাছে মনির টাকা পাওনা ছিল। মনির টাকা ফেরত পাওয়ার জন্য মোহাম্মদ আলীর কাছে একাধিকবার যায়। ১৪ জুলাই (মঙ্গলবার) ভোরে মোহাম্মদ আলীর বাড়িতে পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে মুঠোফোনে ডেকে নিয়ে মনিরকে আটক করে হাত-পা বেধেঁ পিটিয়ে ও পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। পরে সকাল বেলা জনতার গনপিটুনীতে ডাকাত আহত হওয়ার খবর চারদিকে ছড়িয়ে দেয়া হয়।

pc muradnagar2
এদিকে খবর পেয়ে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলমের নেতৃত্বে একদল পুলিশ মনিরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

হত্যাকান্ডের পর হত্যাকান্ডের ভিডিও চারদিকে ছড়িয়ে পড়ে। হত্যাকান্ডের পরদিন ১৫ জুলাই কুমিল্লা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।
এলাকাবাসি মনির হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে গত ১৬ জুলাই কাজিয়াতল বাজারে মানববন্ধন করে ।

মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী, নাসিমা আক্তারের স্বামী ২ নং আসামি ময়নাল, শরিফ, ডালিম, কুদ্দুসকে এখনো আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি