শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পিস্তলসহ আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৫

11800605_996727920347809_5690698937062414537_n

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে পিস্তল ও দু’টি ম্যাগজিনসহ শাহজাহান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের কমান্ডার মেজর খুরশিদ আলম।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাবের একটি দল শাহজাহানের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি পিস্তল ও দু’টি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়।

আটক শাহজাহান ওই গ্রামের সরাফত আলীর ছেলে। তিনি একটি অপহরণ মামলার আসামি বলে জানিয়েছেন সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) ভুলু মিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি