স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে পিস্তল ও দু’টি ম্যাগজিনসহ শাহজাহান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের কমান্ডার মেজর খুরশিদ আলম।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাবের একটি দল শাহজাহানের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি পিস্তল ও দু’টি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়।
আটক শাহজাহান ওই গ্রামের সরাফত আলীর ছেলে। তিনি একটি অপহরণ মামলার আসামি বলে জানিয়েছেন সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) ভুলু মিয়া।


















































