বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১ আগস্ট পতাকা উড়বে ১১১টি ছিটমহলে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৫

LALMONIRHAT-pic03

ডেস্ক রিপোর্টঃ

৩১ জুলাই মধ্যরাত থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন হচ্ছে। ১ আগস্ট ভোরে বাংলাদেশ ভূখণ্ডে অন্তর্ভুক্ত ১১১টি ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিলটি গত ৭ মে বৃহস্পতিবার ভারতের লোকসভায় পাস হয়। পরে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

এর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার পর দুই প্রতিবেশী দেশের দীর্ঘ চার দশকের অমীমাংসিত সীমান্ত সমস্যার সমাধানের সুযোগ সৃষ্টি হলো। এতে বাংলাদেশ পাচ্ছে ১১১টি ছিটমহলের ১৭ হাজার ২৫৮ একর জমি ও ভারত পাচ্ছে ৫১টি ছিট মহলের সাত হাজার ১১০ একর জমি। এ ছাড়া অপদখলীয় জমিও আদান-প্রদান করছে দুই প্রতিবেশী দেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি