সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছে না আ.লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৫

SHEIKH_HASINA-400x257

ডেস্ক রিপোর্টঃ

দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মনে করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, নিš§ মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। আগামী তিন বছরের মধ্যে মধ্যম আয়ের দেশে উনীœত হবে বলেও প্রত্যাশা ক্ষমতাসীনদের। তাদের ধারণা, দেশে কোন ধরনের অরাজকতা নেই, জনগন শান্তি জীবন যাপন করছে। এছাড়া এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। তাই মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছেনা ক্ষমতাসীন দলটি।

প্রসঙ্গত, দশম সংসদের বাহিরে থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বার বার মধ্যবর্তী নির্বাচনের কথা বলে আসছেন। এমন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা থেকেও সরে এসেছেন। যে কোন সরকারের অধীনে নির্বাচনে যেতে প্রস্তুত রয়েছে তারা। মধ্যবর্তী নির্বাচনে অংশ নিতে প্রস্তুতিও নিচ্ছে বলেও জানা গেছে। মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান মতে, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এ নির্বাচনে জনগণ ৫ বছরের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। তিনি বলেন, দেশের জনগণ আগুনে দগ্ধ হতে চায় না, জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণ শান্তি বসবাস করতে চায়, দেশের উন্নয়ন দেখতে চায়। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলেই জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে জানান তিনি।

তিনি আরো বলেন, নির্বাচন যথাসময়েই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দেশে এখনো মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছি না। বিএনপির উদ্দেশ্য তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে কেউ ভুল করে থাকলে ভুলের খেসারত তাকেই দিতে হবে। দেশের জনগণ তাদের এ ভুলের খেসারত দিবে না।

আওয়ামী লীগের উপদেষ্টা ম-লির সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই বলেও মনে করেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, সরকার এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছে না। বর্তমান সরকারের প্রতি জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে বলে মনে করেন তিনি। তাদের এই আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে আওয়ামী লীগ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা মিটানো এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আওয়ামী লীগের লক্ষ্য। গ্রামীণ অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি