শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মানুষকে বাচাঁনোর স্বার্থে মহাসড়কে অটোরিক্সা-সিএনজি চলাচল করতে দিবো না- যোগাযোগমন্ত্রী


মানুষকে বাচাঁনোর স্বার্থে মহাসড়কে অটোরিক্সা-সিএনজি চলাচল করতে দিবো না- যোগাযোগমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৮.২০১৫

comilla minister -4.8.15

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মহাসড়কে এসব অটোরিক্সা-সিএনজি চলাচল করতে দিবো না, এর জন্য আমার মন্ত্রীত্ব গেলেও। মানুষকে বাচাঁনোর স্বার্থে আমি কাজ করছি।

মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেল ৫ টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চারলেনের কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে চারলেনের কাজের প্রকৌশলীসহ সড়ক ও জনপথের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের আরো বলেছেন, ঈদে মহাসড়কে মানুষ নিরাপদে বাড়ি ফিরেছে। তবে বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে। তারপরও ঈদে মানুষের যাতায়াতে কোন সমস্যা হয়নি। তবে ঈদের পরে কয়েকটি দুঘর্টনা হয়েছে । তাতে আমি মর্মাহত হয়েছি। তবে রাস্তা খারাপ ছিল না, এ দুঘর্টনার জন্য চালকদের বেপরোয়া ড্রাইভিং দায়ী। মহাসড়কে অটোরিক্সা, সিএনজি, লেগুনার সাথে সংঘর্ষ হয়েছে বেশি। এবার কোন দুঘর্টনায় চালক রক্ষা পায়নি।

দূরপাল্লার রাস্তায় প্রতিটি যানবাহনে দুজন চালক রাখার জন্য বলেছিলাম। যদি দুজন চালক থাকত শরীয়তপুরে এমন দুঘর্টনা ঘটত না।

তিনি বলেন, সাড়ে ২১ হাজার হাইওয়েতে মাত্র সাড়ে তিন হাজার হাইওয়েতে অটোরিক্সা নিষিদ্ধ করেছি মাত্র। জাতীয় মহাসড়কে ইজিবাইক চলবে না। আমরা শহরে ও জেলাগুলোতে তো নিষিদ্ধ করিনি।

ওবায়দুল কাদের এমপি আরো বলেন, হাইওয়েতে অটোরিক্সা-সিএনজি চলাচল বন্ধ হওয়ার পর কোন দুঘর্টনা ঘটেনি। আমাদের সিদ্ধান্তে জনগণ লাভবান হচ্ছে। পাশাপাশি সিএনজি-অটোরিক্সা চালকদের জীবনও বেচেঁ যাচ্ছে।

তিনি বলেন, অনেকে বলছেন এসব বন্ধ হওয়ায় জীবিকা বন্ধ হয়েছে । আগে জীবন পরে জীবিকা। মানবিকতা পরে আগে মানুষ বাচাঁতে হবে।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সম্প্রতি আমি জাপানের টোকিওতে গিয়েছি । তাদের সাথে আরো দুটি মেট্রোরেলের বিষয়ে প্রস্তাব দিয়েছি। জাপানের সড়ক ও পরিবহনমন্ত্রীর সাথে কথা হয়েছে। কুয়াকাটায় ফোরলেন নির্মাণের বিষয়ে কথা হয়েছে। ম্যানিলায় এডিপির প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। বাংলাদেশে আরো ব্রিজ, রাস্তা করার জন্য প্রস্তাব দিয়েছি। তারা এ বিষয়টিতে পজেটিভ রেসপন্স করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি