শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার জন্মদিন পালন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৫

20604_851986898216919_4680334341261048835_n
মো. আরিফুর রহমানঃ
কোরআন খতম, মিলাদ মাহফিল ও দুস্তদের মাঝে খাবার বিতরন কর্মসূচীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্ম বার্ষিকী পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার বাদ মাগরীব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উক্ত মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজা ই এলাহী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রনি, যুগ্ম সাধারন সম্পাদক (১) রেজাউল ইসলাম মাজেদ, যুগ্ম সাধারন সম্পাদক (২) সোহেল রানা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল শাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাযাত করা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে ছায়ার মতো লেগে থেকে তার প্রতিটি রাজনৈতিক কর্মকা-ে প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব।
ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানিদের হাতে বন্দি জীবন-যাপন করছিলেন, তখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা তার কাছেই ছুটে আসতেন। এ সময় তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা পৌঁছে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাতেন।
আগরতলা যড়যন্ত্র মামলায় যখন তার প্যারোলে মুক্তি নিয়ে দলের কিছু কুচক্রী স্বাধীনতা সংগ্রামকে বিপন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন, তখন প্যারোলে মুক্তির বিপক্ষে বেগম মুজিবের দৃঢ়চেতা অবস্থান বাংলার মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছিল। যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এই মহীয়সী নারী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে স্ব-পরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি