বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আন্তর্জাতিক মহলকে ম্যানেজ করতে পারছে না আ.লীগ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৫

AL-logo_28

বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোট সরকার আগামী ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতাসীন থাকতে চাইছে। এ জন্য নানা পরিকল্পনা নিচ্ছে।

এসব পরিকল্পনা বাস্তবায়ন ও ক্ষমতার ধারাবাহিকতা নিজেদের পক্ষে রাখতে সংবিধান অনুযায়ী নির্বাচনের পাশাপাশি জনগণ যাতে তাদের প্রতি আস্থা রাখে সেজন্য ব্যাপক উন্নয়নও নিশ্চিত করতে চাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানায়, সরকার ব্যাপক উন্নয়নের কর্মসূচি নিয়ে এগিয়ে গেলেও জনগণের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার আকাক্সক্ষা কিন্তু রয়ে গেছে। পাশাপাশি জাতিসংঘ, আন্তর্জাতিক শক্তির বিভিন্ন মহল থেকেও সরকারের ওপর একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে চাপ রয়েছে। সরকার ৫ জানুয়ারির নির্বাচনের পর নানাভাবে আন্তর্জাতিক মহলকে ম্যানেজ করার চেষ্টা করেছে। তবে এ কাজে তারা পুরোপুরি সফল হয়নি।

সূত্র মতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন এখনও বাংলাদেশে সব দলের অংশগ্রহণে আগাম নির্বাচনের কথা বলে যাচ্ছে। তাদের সঙ্গে বর্তমান সরকার সুসম্পর্ক গড়ে তোলার ব্যাপারে চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। জাতিসংঘও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চায়। নভেম্বরে বান কি মুন বাংলাদেশ সফর করলেও এ ব্যাপারে কথা বলবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, কেবল উন্নয়নই সরকারের জন্য সব কিছু নয়। জনগণের সঙ্গেও সুসম্পর্ক দরকার। তাদের সেবাও বাড়ানো দরকার। আন্তর্জাতিক মহলের সঙ্গেও সম্পর্ক এবং সহযোগিতা বাড়াতে হবে। এ কাজটি সরকার কাক্সিক্ষত মনে করতে পারছে না।

সূত্র মতে, এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাঝে মাঝে চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের বেলায় তিনি কোনো চেষ্টা করেননি। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এগোচ্ছেন তার মতো করে। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক লে. কর্নেল ফারুক খান এগোচ্ছেন তার মতো করে। সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীও চেষ্টা করছেন। তবে কাক্সিক্ষত সাফল্য আসেনি।

সরকারের একজন নীতিনির্ধারক বলেন, আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানো দরকার। তাদের মনোভাবও বদলানো দরকার। কেবল সরকার থেকেই সেটা করলে হবে না। আওয়ামী লীগ থেকেও যোগাযোগ বাড়াতে হবে। সৈয়দ আবুল হোসেনের উদাহরণ টেনে বলেন, তিনি যখন আন্তর্জাতিক সম্পাদক ছিলেন তখন তো আওয়ামী লীগের সঙ্গে অনেক দেশের অনেক বেশি ভালো সম্পর্ক ছিল। ওই সময়ে ঢাকার অনেক রাষ্ট্রদূতের সঙ্গে শেখ হাসিনার দেখা হতো।

তবে তিনি বলেন, গণতন্ত্র ধরে রাখতেই ৫ জানুয়ারির নির্বাচন করা জরুরি ছিল। বিএনপি আসেনি সেটা তাদের ভুল, সরকারের নয়Ñ আওয়ামী লীগেরও নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি