শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে গোমতী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০১৫

ak-34
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গোমতী নদী ব্রীজ সংলগ্ন থেকে গোমতী নদীর পানিতে ভেসে আসা অবস্থায় এক আজ্ঞাত(২৩) যুবকের লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানায়, গোমতী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি জানালে থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত অজ্ঞাত(২৩) যুবকের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। নিহত যুবকের পড়নে ছিল গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট, পায়ে ছিল পিটি সু।
ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে পুলিশ জানিয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ২দিন পূর্বে তাকে কে বা কাহারা অজ্ঞাত স্থানে হত্যা করে লাশ ঘুম করার জন্যই গোমতী নদীতে ফেলে দেয়। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি